চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঙ্গালী চেতনার মূল চ্যানেল আই’

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
3:40 অপরাহ্ন 01, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

চ্যানেল আই শিল্পী কলাকুশলীদের জন্য শিল্পচর্চার যে পরিসর ও প্ল্যাটফর্ম তৈরি
করেছে সেটি অন্যদেরজন্য দৃষ্টান্ত বলে মনে করে শিল্পীসমাজ।

তারা
জানিয়েছেন, বাঙ্গালীর চেতনার মূল চ্যানেল আই। আঠারো বছরে পদার্পণের
মাহেন্দ্রক্ষণে চ্যানেল আইকে অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত করেছে
সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিকসহ বিশিষ্টজনেরা।

এক-দুই করে আঠারোয় পা। দেশের প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে এতোটা পথ পাড়ি দেয়ার পুরোটা সময়েই চ্যানেল আই বুনে গেছে লাল সুবজের বীজ। হৃদয়ে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে উড়িয়েছে বাংলা ভাষাভাষীর সংস্কৃতি আর ঐতিহ্যের ঝান্ডা।

জন্মদিন উদযাপনে চ্যানেল আই প্রাঙ্গণ মুখর বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেদের পদচারণায়। লাল সবুজের বীজ বোনার যে চেতনাকে ধারণ করে এতোটা পথ পাড়ি দিয়েছে চ্যানেল আই, সেই পুরো পথ জুড়েই চ্যানেল আই পাশে পেয়েছে শিল্পীসমাজ থেকে শুরু করে বিশিষ্টজনেদের।

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা সিদ্দিকী বন্যা বলেন, বেসরকারী টেলিভিশনগুলোর মধ্যে চ্যানেল আই একটি শক্ত জায়গা করে নিয়েছে। এখানে আমরা আমাদের অধিকার ও প্রত্যাশার কথা বলতে পারি।

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শাহীন সামাদ বলেন, চ্যানেল আইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, চ্যানেল আইয়ের সঙ্গে ছিলাম, সঙ্গে আছি এবং থাকব।

১৮ বছরে পদার্পণের শুভক্ষণেও শুভকামনা জানিয়ে আগামীতেও চ্যানেল আই পরিবারের সঙ্গে বন্ধন অটুট রাখার প্রত্যাশার কথা বলেছেন অনেকে।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন বলেন, চ্যানেল আইয়ের স্লোগান হৃদয়ে বাংলাদেশ আর আমার স্লোগান আমার হৃদয়ে চ্যানেল আই।

হৃদয়ে লাল সুবজের বীজ বুনে যাওয়ার প্রত্যয় নিয় আগামীর পথেও একই চেতনায় আলো ছড়িয়ে যাবে চ্যানেল আই, জন্মদিনের শুভক্ষণে ভক্ত শুভানুধ্যায়ীরা জানিয়েছেন সেই প্রত্যাশার কথা।

গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, মায়ের প্রতি, মাতৃভাষার প্রতি, চেতনার প্রতি চ্যানেল আই যে দায়িত্ব পালন করে যাচ্ছে তা অতুলনীয়।

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, আমাদের বাঙ্গালী সংস্কৃতি, আমাদের বায়ান্ন, একাত্তর সব কিছুই চ্যানেল আই।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অনুগত থেকে আগামীতেও একই ভাবে এগিয়ে যাবে চ্যানেল আই, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ভক্ত-শুভানুধ্যায়ীরা।

Tags: চ্যানেল আই
Previous Post

চ্যানেল আইয়ের জন্মদিনে ডিএমপি ও র‌্যাবের শুভেচ্ছা

Next Post

‘স্বাধীনতার পক্ষে থেকে সবসময় গণতন্ত্রের চর্চা করেছে চ্যানেল আই’

Next Post

‘স্বাধীনতার পক্ষে থেকে সবসময় গণতন্ত্রের চর্চা করেছে চ্যানেল আই’

তামিমের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT