চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বিএনপির মিছিলে গুলি চালানো ডিবির কনক গ্রেপ্তার, পুলিশ ও জনতার মধ্যে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার কনকের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকার ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির জানান, গ্রেপ্তার কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে কনককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাবেক পাঁচ সংসদ সদস্য ও ডিবির সাবেক এসআই কনকসহ ৫২ জনকে।

Tags: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
Previous Post

যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ডুয়াফি’র নতুন কমিটি

Next Post

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কে এম সফিউল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কে এম সফিউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT