চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের গ্রেপ্তারি চেষ্টার প্রতিবাদে পুলিশ ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তদন্তকারীরা তার বাসভবন থেকে গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিয়েছে।

আজ ৩ জানুয়ারি শুক্রবার এএফপি জানিয়েছে, ইউনকে ইতিমধ্যেই আইন প্রণেতারা দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। তাই ইউন সুক গ্রেপ্তার হলে তিনি হবেন সাউথ কোরিয়ার ইতিহাসে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট যিনি অভিশংসিত হওয়ার পরে গ্রেপ্তার হবেন।

প্রেসিডেন্ট ইউন গত ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণকালে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণার পর সংসদে সংখ্যাগরিষ্ট বিরোধী দলীয় সংসদ সদস্যরা পার্লামেন্ট ভবন ঘিরে রাখে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক প্রত্যাহার করা হয়।

দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় (সিআইও) বলছে, তদন্তকারী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশকে ইওলের বাসভবনের ভেতরে ঢুকতে দেখা গেছে। জ্যেষ্ঠ কৌঁসুলি লি ডাই-হোয়ানসহ তদন্তকারী কর্মীরা কড়া নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করেই বাসভবনের ঢোকার চেষ্টা করছেন।

তবে ইউনের আইনি দল গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রচেষ্টাকে অস্বীকার করে বলেছেন এই পদক্ষেপের বিরুদ্ধে আরো আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার আইনজীবী ইওন ক্যাপ কিউন বলেছেন, বেআইনি পরোয়ানা কার্যকর করা বৈধ নয়।

গতকাল বৃহস্পতিবার ইওলের সমর্থকদের সঙ্গে ইওল বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ৭০০ পুলিশ ও ১৩৫টি পুলিশের বাস ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Tags: ইউন সুক ইওলসাউথ কোরিয়া
Previous Post

বোল্যান্ড-স্টার্ক তোপে দিশেহারা ভারত দুইশর আগেই অলআউট

Next Post

দশম শ্রেণির শিক্ষার্থীদের এক বছরে শেষ করতে হবে সিলেবাস

Next Post
বাংলাদেশের দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দশম শ্রেণির শিক্ষার্থীদের এক বছরে শেষ করতে হবে সিলেবাস

বিশাল মুসল্লির সমাগম, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবায়ের ও সাদপন্থীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT