চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বেলায় ঠিক আছে, অন্যরা পেলে নেই: রোনালদোকে বললেন রদ্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল জয়ে উল্লসিত, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার রদ্রিগো, এটা পুরোনো খবর। তার পুরস্কার জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতিবাচক মন্তব্য ভালোভাবে নেননি ২৮ বর্ষী তারকা। একহাত নিয়ে রদ্রি বলেছেন, রোনালদো কেন তার পুরস্কার বিষয়ে মন্তব্য করছেন বুঝতে পারছেন না।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছিলেন, রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এটার যোগ্য দাবিদার। কারণ হিসেবে বলেছেন, ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ফাইনালে গোল করেছেন।

রোনালদোর এমন মন্তব্যের পর বিস্ময় প্রকাশ করে রদ্রি উত্তর দিয়েছেন, ‘সত্যিই বিস্মিত, কারণ সে অন্যদের চেয়ে ভালোভাবে জানে কীভাবে এর বাছাই বা প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং জয়ী নির্বাচন করা হয়।’

‘এবছর সাংবাদিক যারা ভোট দিয়েছেন, তারা বিবেচনা করেছেন এটা আমার জেতা উচিত। সম্ভবত এই সাংবাদিকরাই একসময় তার জন্য ভোট দিয়েছিলেন এবং তিনি জিতেছিলেন। আমি চিন্তা করছিলাম তিনি সেসময় দ্বিমত পোষণ করেননি।’

চোটে ভুগতে থাকা ম্যানচেস্টার সিটি তারকা আরও বলেছেন, ‘এটা আমার জীবন পরিবর্তন করেছে। অনেক জিনিস আছে যা আমি আগে করতে পারতাম, এখন পারব না। যাইহোক, এটাও ভালো কিছুর জন্য। আমার দর্শন হল, জীবনে আপনাকে বিষয়গুলো যেভাবে দেবে সেভাবে নিতে হবে।’

‘যখন ব্যালন ডি’অর জিতবেন, এরপর আপনার পছন্দ না হলে উত্তিজিত হয়ে অভিযোগ করার দরকার নেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা দিয়েছেন এবং আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে চোটসহ সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।’

Tags: ভিনিসিয়াসম্যানচেস্টার সিটিরদ্রিরিয়ালরোনালদোলিড স্পোর্টসস্পেন
Previous Post

‘স্ত্রী ৩’ সহ আসছে যতোসব হরর ছবি

Next Post

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

Next Post
তেঁতুলিয়ায় ঘন কুয়াশাচ্ছন্ন মাঠ ও গাছপালা, শীতের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উপল-চন্দ্রিলের নতুন অ্যালবাম ও তাদের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগ পর উপল-চন্দ্রিলদের নতুন অ্যালবাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT