চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সংসদ সদস্য কমান্ডার কবির উদ্দিন আহমেদ আর নেই

এস কে রাসেল by এস কে রাসেল
8:00 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার কবির উদ্দিন আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদ (৮৬) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন কবির উদ্দিন আহমেদ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

কবির উদ্দিন আহমেদ ১৯৭৯ ও ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তিনি মুক্তিযুদ্ধে বিভিন্ন ইউনিটে সাহসিকতার সঙ্গে দেশের জন্য লড়াই করেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তার নেতৃত্বে কিশোরগঞ্জ শহর হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

তার এক ছেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন) করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম গভীর শোক প্রকাশ, তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Previous Post

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে হারানোর চার বছর

Next Post

বাংলাদেশ ও ভারতে আটক জেলেদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু

Next Post
অভ্যুত্থান সন্দেহভাজনরা নৌকায় আটক, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতে আটক জেলেদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারের বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT