চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতুলনীয় সাফল্য ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিন হাসিমুখে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছেন তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের পাশাপাশি সবধরনের টি-টুয়েন্টিতেও শীর্ষদের কাতারে এখন টাইগার পেসার। অতুলনীয় সাফল্য ছেলে তাসফিনকে উৎসর্গ করেছেন তাসকিন।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। তার আলো ছড়ানোর দিনে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার তারকা।

বলেন, ‘আসলে দিনশেষে যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয়। অবশ্যই ওদের সাপোর্টটাও অনুপ্রেরণার। কারণ যেদিন ভালো বোলিং করতে পারি না সেদিন তাসফিন অনেক মন খারাপ করে। আজকে শিওর ও অনেক খুশি। এটা তাসফিনের জন্যই।’

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ভালো করার কথা আগেই ভেবেছেন তাসকিন। বললেন, ‘ভাবছি। আসলে না ভাবলে হতো না। হ্যাঁ, উইকেট একটু ভাগ্যেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি, বোলিংয়ে যেটা করতে চাচ্ছি সেটা সফল হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়।’

‘আজকে একটা মজার বিষয় ছিল যে, আমাদের টিমের মেসয়োর আনোয়ার বলতেছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। চাচ্ছিস যেহেতু বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি এবং জিতছি। ভালো লাগছে।’

ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শুভম রাঞ্জানেকে ফেরানোর পর শেষ বলে অষ্টম উইকেটের সুযোগ ছিল তাসকিনের। টাইগার পেসার শেষ বলে উইকেটের লোভ করেননি। বললেন, ‘না, আসলে লোভে যাই নাই। বেশি লোভে গেলে দেখা গেল হাফ ভলি হতে পারত। তখন বলছি একেকটা ওয়ান বোলারের টাইমে আমি ক্লিয়ার ছিলাম। সিচুয়েশন অনুযায়ী কী করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে, যখনই ক্যাপ্টেন আমাকে বিশ্বাস করে নিয়ে এসেছে, ব্রেক থ্রু এনে দিতে পারছি।’

অভাবনীয় সাফল্যে যেকোনো ক্রিকেটারেরই উৎফুল্ল হওয়া স্বাভাবিক। তাসকিনও ব্যতিক্রম নন। বললেন, আসলে ফাইফার তো যেকোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পাইছি, কিন্তু উইকেটের সঙ্গে ভাগ্যও লাগে পাঁচটা পেতে। এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু বাংলাদেশের ছেলে বিপিএলের ইতিহাসে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও। এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।’

তাসকিনের ১৯ রানে ৭ উইকেট বিপিএলের ইতিহাসে রেকর্ড। ২০২০ আসরে মোহাম্মদ আমির খুলনার হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি দখলে রেখেছিলেন।

টি-টুয়েন্টিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭ উইকেট শিকারের ঘটনায় এটি তৃতীয়। তাসকিনের আগে ২০২৩ সালে মালয়েশিয়ার সিরাজুল ইদ্রিস চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেন। ২০১৯ সালে ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে লিচেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ারসের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন একেরম্যান।

Tags: ঢাকাতাসকিনবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
Previous Post

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

Next Post
তিনজন ব্যক্তি ফুলের তোড়া নিয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

মাঠে চোট পাওয়া খেলোয়াড়ের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT