চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩৪ কোটি লেনদেন : মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিক বা অফিস কর্মী, হালকা সবুজ শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর মুন্নী সাহা তার ব্যাংক আমানতের ১২০ কোটি টাকা উত্তোলন করেছেন। বিধিবহির্ভূত এ লেনদেনের অভিযোগে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। বর্তমানে তার স্থগিত করা ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা রয়েছে। তার এ লেনদেন ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে হয়েছে। ওয়ান ব্যাংকের মাধ্যমে তার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের তথ্য অনুযায়ী- ২০১৭ সালের ২ মে মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কারওয়ানবাজার শাখায় একটি ব্যাংক হিসাব খোলা হয়। তাতে মুন্নী সাহাকে নমিনি করা হয়েছে। অন্যদিকে একই ব্যাংকে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় মাহফুজুল হক নামের এক ব্যক্তির মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে ২০০৪ সালের ২১ জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে ৫১ কোটি ৫০ লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল ২০১৭ সালেই সুদ মওকুফ করা হয় ২৫ কোটি ৭৮ লাখ টাকা। সূত্র থেকে জানা যায়, এ প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক কোনো ব্যবসায়ীক সম্পর্ক নেই। অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে।

Tags: দুদকের অনুসন্ধানসাংবাদিক মুন্নী সাহা
Previous Post

ডিসেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার

Next Post

মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা

Next Post
বৈঠকে বসে আলোচনা করছেন বিভিন্ন নারী নেত্রী ও পরিবেশ উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা

টগর সিনেমার টিজারে ভয়ঙ্কর দৃশ্য, দুই চরিত্রের মুখে আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণায় চমকে দিল 'টগর', টিজারে তামিল ভাইব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT