চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইয়ে ফিরে হাভার্টজের ফেরার আশা আর্সেনালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন, ফুটবল মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের শুরুতে জয়ে দারুণ শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। দলটির কোচ আর্তেতা আশা করছেন, অসুস্থ হয়ে পড়া জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ শিগগিরই ফিরবেন।

শুরুতে গোল হজম করে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০তে পিছিয়ে পড়েছিল গানাররা। ব্রায়ান এমবুয়েমোর গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা আনেন গাব্রিয়েল জেসাস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে নিশ্চিত করেন ৩ পয়েন্ট।

জয়ের পর আর্তেতা বলেছেন, ‘কাই ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে পারেনি। বিষয়টিতে মোটেও ভালো বোধ করছেন না এবং তার চোটের খুব স্পষ্ট লক্ষণ ছিল। আপাতত তাকে দূরে রাখা হয়েছে, তাকে একটি গাড়িতে করে লন্ডনে পাঠানো হয়েছে।’

‘ফুটবলে এসব ঘটনা ঘটে থাকে। এ সময়ের মধ্যে গলায় সংক্রমণ, ভাইরাস ইত্যাদি হয়। তাই যতটা সম্ভব দেরিতে দল দেয়ার চেষ্টা করছিলাম। কারণ সকালে উঠে এমন দেখার পর দুর্ভাগ্যবশত অবাক হতে পারেন। আশা করছি খুব দ্রুতই সে সেরে উঠবে।’

জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৩৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তিনে নেমে গেছে নটিংহ্যাম ফরেস্ট। চারে চেলসি।

Tags: আর্তেতাআর্সেনালচেলসিব্রেন্টফোর্ডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

তিনমাসে সুপ্রিম কোর্ট ‘হেল্পলাইনে’ হাজার কল

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বাংলাদেশ নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

খসড়া ভোটার তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT