চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সওয়ালের আউট বিতর্ক: ভারতীয়দের ‘মিথ্যাবাদী’ বলছেন ভারতের সাবেকই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটার ও আম্পায়ার মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নে ভারত ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট বিতর্কে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিচক্ষণ সিদ্ধান্তে কেউ পক্ষে তো কেউ বিপক্ষে বলছেন। অধিনায়ক রোহিত শর্মার কাছেও আউট হয়েছে মনে হলেও মানতে চাইছেন না ভারতীয় অনেক সাবেক বা সমর্থকরা।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলাকে কাঠগড়ায় দাঁড় করানোয় চটেছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার সুরিন্দর খান্না। ঘটনায় ভারত দলের কৌশল ও মানসিকতার কড়া সমালোচনা করে স্বদেশিদের মিথ্যাবাদী বলছেন তিনি।

অস্ট্রেলিয়ার জয় তোলা টেস্টটির শেষদিনে ঘটনার সূত্রপাত। প্যাট কামিন্সের ৭১তম ওভার, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার তখন ৪ উইকেট, ভারতের ২০০ রান। এমন সময়ে বাউন্সারে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে, ক্যাচের আবেদন করে অজিরা। মাঠ আম্পায়ার আউট না দেয়ায় কামিন্সের রিভিউয়ে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার দুয়ারে। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। কিন্তু স্নিকোমিটারে লাইনগুলো বড় হয়ে ওঠার কথা থাকলেও তা দেখা যায়নি। তবুও আউটের সিদ্ধান্তই দেন সৈকত।

ভারতীয় সংবাদমাধ্যমে ১০টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটার সুরিন্দর বলেছেন, ‘এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারা চারটি কোণ থেকে দেখিয়েছে যে, বল গ্লাভস ছুঁয়েছে এবং অ্যালেক্স ক্যারির গ্লাভসে বল যাওয়ার আগে গতিও কমে গিয়েছিল।’

‘এরআগে আকাশ দীপ যখন আউট হয়েছিল, সেও একই ধরনের অভিযোগ করেছিল। এরা মিথ্যাবাদী। প্রথমে আপনাকে স্বচ্ছতা নিয়ে খেলতে হবে, তারপর আপনি জেতা শুরু করবেন। যখন আপনার হাতে ব্যাট কীভাবে বুঝবেন এজ হয়েছে কী হয়নি? আমরা খারাপ খেলে হেরেছি। কী ধরনের ব্যাটিং করেছে তারা। আইপিএলে আসলে এরাই রান করবে।’

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুরিন্দর আরও বলেছেন, ‘অতিরিক্ত আক্রমণাত্মক টি-টুয়েন্টি ক্রিকেট খেলবেন না এবং ইতিবাচকভাবে খেলুন। আশা করি নতুন বছরে ভাগ্যের পরিবর্তন হবে।’

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে যেতে পারে ৩৬৯ পর্যন্ত। স্বাগতিকরা ১০৫ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে নামে, ২৩৪ রানে অলআউট হয়। ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রানের। ব্যাটিং ধসে ১৫৫ রানে রোহিত শর্মার দল অলআউট হলে ১৮৪ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে কামিন্সবাহিনী।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সজয়সওয়ালভারতলিড স্পোর্টসশরফুদ্দৌলা
Previous Post

রুশ হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

Next Post

চাঁদপুর বিএনপির সভাপতিসহ ৫৯ জন মিথ্যা মামলা থেকে অব্যাহতি

Next Post
চাঁদপুর বিএনপির নেতারা আদালত ভবনের সামনে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর বিএনপির সভাপতিসহ ৫৯ জন মিথ্যা মামলা থেকে অব্যাহতি

বর্ণিল আতশবাজি ও আলোর প্রদর্শনী, নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে বিশ্ববাসীর ইংরেজি নববর্ষবরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT