চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের প্রশংসা করে যা বললেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফ্রিদি মিরাজের প্রশংসা করে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ব্যাটিংয়ের সময় টাইমড আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন থমাস ও’কনেল। তাকে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। খুলনা অধিনায়কের ডাকে ফিরে আসেন থমাস। এমন ‘স্প্রিট অব ক্রিকেট’ প্রদর্শন করে প্রশংসিত হয়েছেন মিরাজ। খোদ শহিদ আফ্রিদিও প্রশংসা করেছেন টাইগার অলরাউন্ডারের।

বিপিএলের ১১তম আসরে আফ্রিদি এসেছেন চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে। আসরের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে গেছে আফ্রিদির দল চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ চলাকালীন সাক্ষাৎকারে মিরাজের প্রশংসা করেন পাকিস্তানি কিংবদন্তি।

বলেছেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো।’

৬.১ ওভারে পঞ্চম উইকেট হারায় চিটাগং। হায়দার আলী ফিরে গেলে ব্যাটে আসেন থমাস। কিছুটা দেরি করে ফেলেন ২২ গজে আসতে। টাইমড আউটের আবেদন করে খুলনা। আম্পায়ার সাড়াও দেন। আউট হয়ে মাঠ ছেড়েই যাচ্ছিলেন থমাস। পরের ব্যাটারও মাঠে ঢুকে পড়েছিলেন। তখন থমাসকে ব্যাটিংয়ে ডেকে নেন মিরাজ। অধিনায়কের সঙ্গে তাল মেলান সতীর্থরাও।

নাটকীয়তার পর থমাস ফিরে আসেন ক্রিজে। মোহাম্মদ নওয়াজের প্রথম বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। মিরাজ বল তালুবন্দি করেন। রানের খাতা খোলার আগেই ফিরে যান থমাস।

Tags: আফ্রিদিখুলনা টাইগার্সচিটাগং কিংসবিপিএল ২০২৫মিরাজলিড স্পোর্টস
Previous Post

সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানালো কিরিবাতি

Next Post

টিকিট ব্যবস্থাপনা নিয়ে যে পরিকল্পনা বিসিবি সভাপতির

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট ব্যবস্থাপনা নিয়ে যে পরিকল্পনা বিসিবি সভাপতির

নতুন বছর ২০২৫ এর জন্য শহরে উচ্ছ্বাস ও আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে প্রবেশ করল পৃথিবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT