চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশীর বাসার ওয়্যারড্রোবে মিলল শিশুর মরদেহ

এস কে রাসেল by এস কে রাসেল
6:02 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিশু শিশুর মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে শহরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পেছনের দিল মোহাম্মদের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুগঞ্জ এলাকার বাসিন্দা হাছান মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। এছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত শিশু ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মাগরিবের নামাজের সময় মায়ের সঙ্গে তার ছেলে নামাজ আদায় করে। নামাজ শেষে বাসায় বিদ্যুৎ চলে গেলে এরপর থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে থানায় জিডি করেন শিশুটির মা মোমেনা বেগম।

অভিযোগ পাওয়ার পর ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে নিখোঁজ শিশুর সন্ধান চালায়। এসময় পার্শ্ববর্তী ভাড়াটিয়ার রুমের তালা ভেঙে তল্লাশি চালিয়ে বাসায় থাকা ওয়্যারড্রোবের ভেতরে শিশুটির মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক দিল মোহাম্মদের স্ত্রী রাশেদা বেগম বলেন, রাত ১১টার দিকে আমার বাসার ভাড়াটিয়া হাছান মিয়া ফোন করে জানান, সন্ধ্যার পর থেকে মোমেনা বেগমের ছেলেকে খুঁজে পাচ্ছেন না। পরবর্তীতে জানতে পারি হাছানের বাসাতেই শিশুটির মরদেহ পাওয়া গেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। কিছু আলামতের ভিত্তিতে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে তার বাসায় তল্লাশি চালিয়ে ওয়্যারড্রোবে শিশুটির মরদেহ পাই। ধারণা করা হচ্ছে, শিশুর মা মোমেনা বেগমের সঙ্গে ভাড়াটিয়া হাছান মিয়ার পরকীয়া সম্পর্ক থাকতে পারে। এর জেরে শিশুটিকে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে এই হত্যাকাণ্ডে মূল রহস্য উন্মোচিত হবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tags: কিশোরগঞ্জের ভৈরবশিশুর মরদেহ
Previous Post

দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে যারা গাইবেন

Next Post

ইউনিভার্সেল মেডিকেল ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

Next Post
উদ্যোগে অংশগ্রহণকারী ব্যক্তিরা কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সেল মেডিকেল ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

জনসমাগমে বিশাল জনসমুদ্র, রাজনৈতিক সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয়, দাবি বৈষম্যবিরোধীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT