চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছর নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট উদ্‌যাপনের আয়োজন করা হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বসে, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে থার্টি ফার্স্ট উদ্‌যাপিত হয়। বেশির ভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের আয়োজন করা হয়, পুরো শহরজুড়ে আতশবাজি ফুটানো হয় না। আমরাও এ বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এ বছর আমরা সেটি পারিনি। আশা করি আগামী বছর আমরা সেটি আয়োজন করব।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফুটানো হয় সে জন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১৭২ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে। এ বিষয়ে পাঁচটি মামলা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় বেশি জনসমাগম হবে সেই সমস্ত এলাকায় আজ থেকে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও আমাদের নিয়মিত টহল টিম সাদা পোশাকে ও বিশেষায়িত ইউনিটগুলো নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।

নগরবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: শব্দদূষণ আমাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে। শব্দদূষণ রোধ করতে ঢাকা মহানগরবাসীর সকলের দায়িত্ব রয়েছে। নতুন বছর উদযাপনে আতশবাজি, রকেট বোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মুমূর্ষু অবস্থায় আছেন তাদের কষ্টের কারণ হবেন না। পটকা ও আতশবাজি ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে অন্যের ক্ষতির কারণ হয় এমন সব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো হুমকি নেই বলেও জানান কমিশনার

পুলিশের মনোবল ফিরে এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখনো কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে শব্দদূষণসহ নানা ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় তিনি বলেন, নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা বা এক মাসের জেল অথবা উভয় দণ্ড হতে পারে। একাধিকবার আইন ভঙ্গ করলে সেই দণ্ড দ্বিগুণ হতে পারে। শব্দদূষণের কারণে প্রতি বছর ১২-১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করে বলেও জানান তিনি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সঞ্চালনায় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপি কমিশনারথার্টি ফার্স্ট নাইট নিরাপত্তাশেখ মো. সাজ্জাত আলী
Previous Post

‘আমাদের আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়’

Next Post

হঠাৎ কী ‘ম্যাজিক’ দেখাবেন আশফাক নিপুণ!

Next Post
আশফাক নিপুণের হাসিমুখের ছবি, বনভূমির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ কী ‘ম্যাজিক’ দেখাবেন আশফাক নিপুণ!

ঢাকা ড্রিমস কনসার্টের শিল্পীদের গ্রুপ ছবি, বিভিন্ন শিল্পী ও সংগীতজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে যারা গাইবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT