আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক আইনশৃংখলা স্বাভাবিক রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ, এবং শিল্প এলাকায় শান্তি-শৃংখলা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।








