চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ-আশরাফ তাণ্ডবে রাজশাহীর চ্যালেঞ্জ টপকাল বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসির আলি রাব্বির ক্যারিয়ারসেরা ইনিংসে দুইশর কাছাকাছি সংগ্রহ গড়েছিল দুর্বার রাজশাহী। মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ ঝড়ে সেটি টপকে গেছে ফরচুন বরিশাল। ৪ উইকেটে রাজশাহীকে হারিয়ে আসর শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় বরিশাল। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরের নোঙর করে বরিশাল।

বরিশালের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলে নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় দলটি। জিসানের বলে লেগ বিফোর উইকেট হয়ে শান্ত ফিরে যান খালি হাতে। অধিনায়ক তামিম ইকবালও টিকে থাকতে পারেননি। দ্বিতীয় ওভারে ফিরে যান তাসকিনের শিকার হয়ে। ৫ বলে ৭ রান করে। ৩০ রানে তৃতীয় উইকেট হারায় বরিশাল। কাইল মেয়ার্সকে দ্বিতীয় শিকার বানান তাসকিন। ৫ বলে ৬ রান করেন ক্যারিবীয় ব্যাটার।

দলীয় ৫১ রানে মুশিফকুর রহিম ফিরে যান ১১ বলে ১৩ রান করে। একপ্রান্ত আগলে রাখা তাওহীদ হৃদয় ফিরে যান ২৩ বলে ৩২ রান করে। ৬১ রানে ৫ উইকেট হারানোর পর শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৫ বলে ৫১ রানের জুটি গড়েন দুজনে। ১২.২ ওভারে শাহীনকে তৃতীয় শিকার বানান তাসকিন।

১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। দ্রুতই চাপ কাটিয়ে তোলেন মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফ। ঝড়ো ব্যাটিংয়ে মাতিয়ে তোলেন মাঠ। দুজনের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

ফাহিম ও মাহমুদউল্লাহ ফিফটি পেয়েছেন। মাহমুদউল্লাহ পাঁচটি চার ও চারটি ছক্কায় ২৬ বলে ৫৬ এবং ফাহিম একটি চার ও সাত ছক্কায় ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

রাজশাহীর হয়ে তাসকিন ৩টি উইকট নেন। হাসান মুরাদ নেন ২টি উইকেট।

এর আগে ব্যাটে নেমে রাজশাহীর শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ওভারে জিসান আলমের উইকেট হারায় তারা। শূন্য রানে কাইল মেয়ার্সের শিকার হন তিনি। ২৫ রানে আরেক ওপেনার মোহাম্মদ হারিসের উইকেট হারায় রাজশাহী। পাকিস্তান ওপেনার ১২ বলে ১৩ রান করেন। পরে হাল ধরেন বিজয় ও রাব্বি।

৮৭ বলে ১৪০ রানের জুটি গড়েন দুজনে। ১৭.৪ ওভারে দলীয় ১৬৫ রানে বিজয় ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫১ বলে ৬৫ রান করেন রাজশাহী অধিনায়ক। রায়ান বুর্লকে নিয়ে ইনিংস শেষ করেন ইয়াসির।

সাতটি চার ও আট ছক্কায় ৪৭ বলে ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইয়াসির। টি-টুয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল ৭৮ রান। শেষদিকে তাকে সঙ্গ দেয়া রায়ান বুর্ল ৮ বলে ৯ রান করেন।

বরিশালের হয়ে কাইল মেয়ার্স ১৩ রানে ২ উইকেট নেন। ফাহিম আশরাফ নেন এক উইকেট।

Tags: ইয়াসিরএনামুলতামিমবরিশালবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
Previous Post

প্রথম ছবি দিয়েই আলোচনায় যে নির্মাতারা

Next Post

টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ ঢাকার

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ ঢাকার

এস আলম গ্রুপ ও দাদার ব্যাংক লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম গ্রুপের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT