চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠানো যাবে নগদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
দলীয় নেতারা একত্রে চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এখন থেকে বিশ্বের অন্যতম সেরা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে। এ জন্য দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে নগদ। ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি দেশে পরিবারের নগদ ওয়ালেটে পাঠাতে পারবেন।

আজ (৩০ ডিসেম্বর) সোমবার একটি প্রেস-রিলিজে নগদ জানিয়েছে, সম্প্রতি নগদ কার্যালয়ে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ শাহজাহান ও ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার রিজিয়নাল অপারেশন্স ম্যানেজার শিহাব হাসান এ বিষয়ে চুক্তি হস্তান্তর করেন।

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স সেবা চালু করা প্রসঙ্গে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, যাত্রা শুরু করার পর থেকে নগদ দেশের সব মানুষের জীবন সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। এখন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে আয় করা অর্থ আরও সহজে নিজের পরিবার বা স্বজনদের কাছে পাঠাতে পারবেন। এই প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের বিস্তৃত ও বিশ্বস্ত নেটওয়ার্কের কারণে। এই ধরনের পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত।

নগদের নিবন্ধিত গ্রাহকেরা এখন যেকোনো সময়ে, যেকোনো জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তাদের রেমিটেন্স নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। পৃথিবীর বেশিরভাগ শীর্ষ মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে কাজ করছে নগদ। এসব মাধ্যমে নগদ ওয়ালেটে আসা রেমিটেন্সের ওপরে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রতি এক হাজারে ২৫ টাকা প্রণোদনা তো থাকছেই।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে রেমিটেন্স সেবা প্রদানের শুরু থেকে নগদ প্রবাসীদের কষ্টার্জিত আয় পৌঁছে দিচ্ছে তাদের স্বজনদের হাতের মুঠোয়। এ ক্ষেত্রে নগদ হয়ে উঠেছে প্রবাসীদের আস্থা ও ভরসার প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রতিদিন বিপুল পরিমাণে রেমিটেন্স সেবা প্রদান করছে।

এবার ওয়েস্টার্ন ইউনিয়নের মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং তাদের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের কারণে এই সেবা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করে নগদ। যার কারণে গ্রাহকেরা আরও দ্রুত এবং আরও স্বাচ্ছন্দ্যে রেমিটেন্স বুঝে পাবেন। সারা পৃথিবীর প্রায় সব দেশ থেকে প্রবাসীরা তার পরিবারে এই পদ্ধতিতে রেমিটেন্স পাঠাতে পারবেন।

Tags: নগদ
Previous Post

মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে ১৯ জনকে অপহরণ

Next Post

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই ঘোষণা’ ৩১ ডিসেম্বর

Next Post
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 'জুলাই ঘোষণা' উপলক্ষে সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 'জুলাই ঘোষণা' ৩১ ডিসেম্বর

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একজন নারী বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েও তিনটি হত্যা মামলার আসামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT