চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতছাড়ার দিনেই নিজের রেকর্ড উদ্ধার করলেন জ্যোতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 28, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নারী ক্রিকেটার বিজয়ী হিসেবে ট্রফি ও চেক হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। গড়েছিলেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের দেশীয় রেকর্ড। জ্যোতির গড়া ১৫৩ রানের রেকর্ডের পর ১৭০ করেন ওপেনার মুর্শিদা খাতুন। মুর্শিদার কাছে সর্বোচ্চ রানের মুকুট হাতছাড়ার দিনেই আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিকে টেনে রেকর্ডটি উদ্ধার করলেন জ্যোতি। শনিবার তার ব্যাট থেকে এসেছে ১৭১ রান।

মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (ডব্লিউবিসিএল) চলতি আসরে ছয় সেঞ্চুরির দেখা মিলল। জ্যোতির দুই সেঞ্চুরির সঙ্গে শতরানের দেখা পেয়েছেন ফারজানা হক পিংকি, দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন জ্যোতির।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) দ্বিতীয় রাউন্ডে তৃতীয় দিনে ইস্ট জোনের বিপক্ষে মুর্শিদার পর সেঞ্চুরি হাঁকান জ্যোতি। ২১৮ বলে আসরে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান অধিনায়ক। তাজ নাহারের বলে শরিফা খাতুনকে ক্যাচ দেয়ার আগে ১৮ চারে তার ব্যাট থেকে আসে ৩২২ বলে ১৭১ রান। ম্যাচসেরা হয়েছেন লাল-সবুজদের জাতীয় দল অধিনায়ক।

এর আগে ১২২ রানে অপরাজিত থেকে শনিবার দিনের খেলা শুরু করেন মুর্শিদা। ২৮৬ বলে ২৬ চারে ১৭০ রানে ফাহমিদা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। দিলারা দোলার সেঞ্চুরিতে ভর করে ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে ৮ উইকেটে ৫২৮ রান করে দিনের খেলা শেষ করে সেন্ট্রাল জোন। তাতে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগেই তিন দিনের লাল বলের ম্যাচটি ড্র হয়।

দিনের আরেক ম্যাচে সেঞ্চুরির পথে আয়েশা রহমানের এক ওভারে ২১ রান নিয়ে তিনঅঙ্ক পূর্ণ করেন সোবহানা মোস্তারি। ১৩৭ বলে ৮৬ রানে ওভার শুরু করে শেষ করেন ১৪২ বলে ১০৭ রানে। ১৪টি চার ও ২ ছয়ে শতরান পূর্ণ করেন তিনি। পরে আরও দুটি ছক্কা হাঁকান তারকা ব্যাটার। ১৪৬ বলে অপরাজিত থেকে ১১৮ রান করে ইনিংস ঘোষণা দেন নর্থ জোন অধিনায়ক মোস্তারি।

প্রথম ইনিংসে নর্থ জোন ২৩৮ রান করলে ১৮ রান পিছিয়ে থেকে ২২০ রানে থামে সাউথ জোন। এরপর দ্বিতীয় ইনিংসে মোস্তারিদের নর্থ জোন ৫ উইকেটে ২৫৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য সাউথের সামনে লক্ষ্যে দাঁড়ায় ২৭৬ রানের। রানতাড়ায় নেমে ৮ উইকেটে ২৩২ রান করে দিনের খেলা শেষ করে রাবেয়া খানদের সাউথ জোন। তাতে ম্যাচ ড্র হয়।

Tags: জ্যোতিডব্লিউবিসিএলদোলাবিসিবিমোস্তারিরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

সমালোচকের দৃষ্টিতে বছর সেরা ১০ ছবি

Next Post

এখনও পুলিশ পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার

Next Post
ডিএমপি কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও পুলিশ পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT