চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায় না হলে রোববার থেকে পণ্যবাহীর পাশাপাশি যাত্রীবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।








