চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলনে ঐকমত্যের বিকল্প নেই: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রখ্যাত ব্যক্তি বইয়ের শেলফের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়। জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান তিনি।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন।

সরকার গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংবিধান সংস্কার কমিশনের চেয়াম্যান বলেন, ‘অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা মাত্র। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যের শুরুতেই ‘জুলাই-আগস্টের’ বৈষম্য বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহিদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না।

সংলাপে আলোচিত বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে বলেও অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন।

Tags: অধ্যাপক আলী রীয়াজমানবিক মর্যাদা
Previous Post

র‌্যাকের নতুন সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক তাবারুল

Next Post

সেনাবাহিনী থেকে গোলাম আজমের ছেলে আজমীর বরখাস্তের আদেশ বাতিল

Next Post
বাংলাদেশের একজন কর্মকর্তা, পাসে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী থেকে গোলাম আজমের ছেলে আজমীর বরখাস্তের আদেশ বাতিল

খালেদা জিয়া ও শেখ হাসিনা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ও শেখ হাসিনার নির্বাচনে অংশ নেয়া বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT