চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবনের সামনে গায়ে দেয়া আগুনে দগ্ধ ভারতীয় যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সদরঘাটে বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল জিতেন্দ্র কুমার (২৬) নামে এক যুবক।  এতে শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে তার মৃত্যূ হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত বুধবারের (২৫ ডিসেম্বর) ওই ঘটনায় তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। ফলে বাঁচার আশা ছিল ক্ষীণ। যুবকের দেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিতেন্দ্র কুমার উত্তরপ্রদেশের বাগপত জেলার বাসিন্দা ছিলেন। তার পরিবার জানিয়েছে, যুবক বিকম পাশ করে আইন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গ্রামে প্রতিবেশীদের সঙ্গে অশান্তির কারণে পড়াশোনা এগোতে পারেননি। এমনকি, দিনমজুর হিসাবে কাজ করতেও বাধ্য হয়েছিলেন। সেই কারণেই যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবকের কাছ থেকে দু’পাতার যে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল, তা-ও অর্ধেক পুড়ে গিয়েছে। সেই লেখা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গত ২৫ ডিসেম্বর বুধবার দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে গায়ে পেট্রল ঢেলেছিলেন যুবক। তার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। জ্বলন্ত দেহ নিয়েই সংসদ ভবনের দিকে ছুটে যাচ্ছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। দ্রুত পানি ঢেলে আগুন নেভানো হয়। তার পর যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসার পর যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার।

তদন্তে করে পুলিশ জানায়, তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা চলছে আদালতে। সেই মামলাগুলিতে নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর পরিকল্পনা ছিল যুবকের। সেই কারণেই দিল্লিতে এসেছিলেন। কিন্তু কাজ হয়নি। গ্রামে অন্য একটি পরিবারের সঙ্গে তার পরিবারের ঝামেলা চলছিল, জানতে পেরেছে পুলিশ।

Tags: আত্মহত্যাগায়ে আগুন
Previous Post

বৈরাগীরচর মাছের হাটে মিঠা পানির মাছ কিনতে ব্যাপারী ও স্থানীয়দের ভীড়

Next Post

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

Next Post
ইসরায়েলি বিমান হামলার কারণে ধ্বংসপ্রাপ্ত ভবন, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

র‌্যাকের নতুন সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক তাবারুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাকের নতুন সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক তাবারুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT