চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতি-ফারজানাদের পাশে নাম লেখালেন দিলারা

নর্থ জোনকে গুটিয়ে দুই উইকেট নেই সাউথ জোনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাট ও হেলমেট হাতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। একইদিনে সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। তাদের পাশে নাম লেখালেন দিলারা দোলা। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইস্ট জোন। অন্য ম্যাচে নর্থ জোনকে ২৩৮ রানে গুটিয়ে দিয়েছে সাউথ জোন। পরে ২ ব্যাটারকে হারিয়ে দিন শেষ করেছে তারা।

প্রথমবারের মতো মাঠে গড়ানো মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) নিজেদের প্রথম ম্যাচে সাউথ জোনের কাছে বড় ব্যবধানে হেরেছিল ইস্ট জোন। দ্বিতীয় ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফাহিমা খাতুনের দল। দিলারার সেঞ্চুরি ও জান্নাতুল ফেরদৌস তিথি এবং শারমিন আক্তার সুপ্তার ফিফটিতে তিন শতাধিক রান করে প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে ইস্ট জোন।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয়ে ইস্ট জোন। ১০০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩১৬ রান করে দিন শেষ করেছে তারা। ফারজানা আক্তার ববি (৬) এবং সুরাইয়া ছন্দা (১৩) দ্বিতীয় দিন শুরু করবেন।

প্রথমদিনে ইস্ট জোন ওপেনার দিলারা ১৩১ বলে ১০২ রানের ইনিংস খেলেন। ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার। জান্নাতুল তিথি ১৭০ বলে ৬৫ রান এবং শারমিন আক্তার সুপ্তা ৯৪ বলে ৬২ রান করেন। অধিনায়ক ফাহিমার ব্যাটে আসে ২৩ রান।

সেন্ট্রাল জোনের হয়ে প্রথমদিনে নাহিদা আক্তার ৩ উইকেট নেন। লতা মণ্ডল নেন ২ উইকেট।

নর্থ জোনকে গুটিয়ে দুই উইকেট নেই সাউথ জোনের
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানে নর্থ জোনকে গুটিয়ে দিয়েছে সাউথ জোন। জবাবে ১৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে রাবেয়া খানের দল। ১৮৭ রানে পিছিয়ে থেকে শামীমা সুলতানা ৩০ রানে এবং রুমানা আহমেদ ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।

টস হেরে ব্যাটে নামে নর্থ জোন। শুরুটা খুব একটা ভালো না হলেও উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। এরপর ছন্দ হারায় দলটি। ৮০.৩ ওভার ব্যাট করে ২৩৮ রানে থামে তাদের ইনিংস।

ছয় চার ও দুই ছক্কায় ৭৬ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মিষ্টি রানি। সোবহানা মোস্তারি করেন ৭৭ বলে ৩১ রান। রিতু মনি ২৬ এবং লাভনী আক্তার ২৫ রান করেন।

সাউথ জোনের হয়ে ১৭ ওভারে ১০ মেডেনসহ ২২ রান খরচায় ৩ উইকেট নেন সালমা খাতুন। সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন নেন দুটি উইকেট।

দিনের শেষদিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত আয়েশা রহমান ও রুবাইয়া হায়দারের উইকেট হারায় সাউথ জোন। পরে রুমানাকে নিয়ে দিনে শেষ করেন শামীমা।

Tags: ইস্ট জোনজ্যোতিডব্লিউবিসিএলদিলারানর্থ জোনফারজানালিড স্পোর্টসসাউথ জোনসেন্ট্রাল জোন
Previous Post

জাহাজে ৭ খুন: মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা

Next Post

সচিবালয়ে আগুন: তিনটি ফ্লোর পুড়ে গেছে

Next Post
চাকরির জন্য সচিবালয়ে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে আগুন: তিনটি ফ্লোর পুড়ে গেছে

চ্যানেল আই অনলাইন সংবাদে সচিবালয়ে আগুনের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলে সরকারি প্লট: শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT