চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: সিনেপ্লেক্সের সেরা দশে ৩ বাংলা ছবি

ফিরে দেখা ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: বাংলা সিনেমার সেরা দশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে থাকা সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স। হলিউড সিনেমার জোয়ার ছিল গেল কয়েক বছর আগে। সেই জোয়ারে কিছুটা ভাটা আনে দেশের সিনেমা!

হলিউড সিনেমা দেখার জন্য সিনেমাপ্রেমীরা মুখিয়ে থাকলেও গেল তিন বছর ধরে দেখা যাচ্ছে, বাংলাদেশের সিনেমা দেখার আগ্রহ দর্শকদের যেন আরও বেশি! ২০২৪ সাল জুড়েও এই চিত্র দেখা গেছে।

বাংলা সিনেমার ক্ষেত্রে ঘটেছে মুক্তির আগে অগ্রিম টিকেট বুকিং, রেকর্ড পরিমাণে ওপেনিং, সর্বোচ্চ শো, টিকিটের জন্য হাহাকার-এই সবকিছুই।

চলতি বছর শেষ হতে বাকি মাত্র চারদিন। এক নজরে দেখে নিন, দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটারে বছর জুড়ে কোন ১০ বাংলা সিনেমা বেশি দেখেছেন দর্শক।

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন যে ১০ টি সবচেয়ে বেশি চলেছে সিনেপ্লেক্সে। এরমধ্যে সবার প্রথমে আছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এই ছবিটি এ বছরের তো বটেই, বিগত কুড়ি বছরের ইতিহাসে একক ছবি হিসেবে সবচেয়ে বেশী আয় করা ছবির তকমাও অর্জন করেছে!

এরপর পর্যায়ক্রমে এ বছরে বেশী দেখা বাংলা ছবিগুলোর মধ্যে রয়েছে রাজকুমার, মোনা-জ্বিন ২,  দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর, দরদ, ৮৪০, প্রিয় মালতী এবং ৩৬-২৪-৩৬।

এদিকে হলিউড, বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশী আয় করা দশ ছবির তালিকাও প্রকাশ করেছে সিনেপ্লেক্স। সেই তালিকায় প্রথমেই আছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর ‘তুফান’। এরপর আছে ডেডপুল এন্ড উলভারিন, ডানকি, গডজিলা এক্স কং, ক্রু, মোয়ানা ২, ভেনম দ্য লাস্ট ড্যান্স, কুংফু পান্ডা ৪, রাজকুমার ও দরদ।

অর্থ্যাৎ ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া চারটি ছবি হলিউডের, তিনটি ছবি বলিউডের এবং বাকি তিনটি ছবি ঢালিউডের! ঢালিউডের তিন ছবির সবগুলোই শাকিব খান অভিনীত!

এ বিষয়ে মেজবাহ আহমেদ বলেন, সিনেপ্লেক্সের এ বছরটা বলার মতো ওতটা ভালো যায়নি। ওভারঅল ‘তুফান’ই একমাত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছে। যা সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। এমনকি বলিউডের সিনেমাও ফ্লপ গেছে। হলিউড আহামরি চলেনি, যা চলেছে সবই এভারেজ। সবমিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক না, এজন্য মানুষ কম সিনেমা দেখেছে।

আগামি দিনে ‘তুফান’-এর মতো সিনেমা দরকার জানিয়ে এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখন ভালোর দিকে যাচ্ছে। যত ভালো হবে, মানুষ আবার সিনেমা দেখা শুরু করবে। আসলে এখন ‘তুফান’ এর মত সিনেমা দরকার। তাহলে সিনেপ্লেক্স জৌলুশ ফিরে আসবে বলে মনে করি।

Tags: ৮৪০ওমরকাজল রেখাতুফানদরদদেয়ালের দেশপ্রিয় মালতীফিরে দেখা ২০২৪বছর শেষে ২০২৪মোনা: জ্বিন ২রাজকুমারলিড বিনোদনশাকিব খানসেরা ছবিস্টার সিনেপ্লেক্স
Previous Post

কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

Next Post

ইতিহাসের সর্বনিম্ন দামে ভারতীয় রুপি

Next Post
বিভিন্ন মূল্যমানের ভারতীয় রুপি নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের সর্বনিম্ন দামে ভারতীয় রুপি

চট্টগ্রামের একটি ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে অগ্নিকাণ্ড: সিনিয়র সচিবকে প্রধান করে তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT