চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের ছোটগল্পে ইংরেজি অনুবাদের বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in শিল্প সাহিত্য
A A
প্রকাশকরা বই হাতে নিয়ে ছবি তোলেন, বইটির নাম 'Freedom Flames'. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের লেখা নির্বাচিত ৪ টি ছোটগল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডম’স ফ্লেমস। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে ইরাজ আহমেদের করা অনুবাদে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে অনুবাদক ইরাজ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, কবি রাজু আলীম, গল্পকার মোজাফফর হোসেনসহ অনেকে।

বাংলাদেশের সাহিত্যজগতে অনন্য এক নাম কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। যার সাহিত্যেকর্মের বিরাট অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তারই লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক ৪ টি ছোটগল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই “ফ্রিডম’স ফ্লেমস”। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন- এই ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মে।

ইরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ। আয়োজনে রাবেয়া কন্যা কেকা ফেরদৌসী বলেন, “আম্মা (রাবেয়া খাতুন) প্রায় পাঁচশোর উপরে ছোট গল্প লিখেছেন। যার ভেতর তার লেখা ছোট গল্পের একটি বই আছে যেখানে ১০টা ছোট গল্প রয়েছে। সেখান থেকেই বাছাই করে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্পের অনুবাদ করে এই বইটি লিখেছেন ইরাজ আহমেদ। যার প্রতি আমরা রাবেয়া খাতুন পরিবার চিরকৃতজ্ঞ।”

তিনি বলেন, আমার মনে হয় অনুবাদকৃত এই বইটি থেকে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। একই সাথে এই বইয়ের মাধ্যমে আম্মার (রাবেয়া খাতুন) অবদান সম্পর্কেও জানবে নতুন এই প্রজন্ম।

এসময় ইরাজ আহমেদ তার বক্তব্যে বলেন,“এই বইটির ইংরেজি করার প্রস্তাবটি আমার কাছে এসেছিল শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের তরফ থেকে। উনি বহুবার আমাকে দিয়ে অনেক কঠিন কাজ করিয়েছেন। এই বইটির অনুবাদের কাজটিও ছিল ঠিক তেমনই। তবে এই বইটি অনুবাদ করতে গিয়ে আমি অনেক কিছু নতুন করে জেনেছি। মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন ভাবে জেনেছি। যুদ্ধের সময়কার বাঙালির সংগ্রাম সম্পর্কে জেনেছি। যেটি ছিল আমার কাছে অন্যরকম এক পাওয়া।”

আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন – মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। বাংলাদেশের ইতিহাস রক্ষার ক্ষেত্রে তার লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

Tags: অনুবাদছোটগল্পবইরাবেয়া খাতুন
Previous Post

কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

Next Post

সচিবালয়ে আগুন: ৮ তলায় মিলেছে কুকুরের পুড়ে যাওয়া দেহ

Next Post
চট্টগ্রাম ভবনের ৮ তলার ক্ষতিগ্রস্ত জানালা ও ধ্বংসপ্রাপ্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে আগুন: ৮ তলায় মিলেছে কুকুরের পুড়ে যাওয়া দেহ

কুমিল্লায় হেনস্তার শিকার মুক্তিযোদ্ধার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় হেনস্তার শিকার মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT