চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুলি শ্রমিকদের ফোনে তোলা ছবি নিয়ে প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
শিল্পকর্মের সামনে দর্শকরা দেখছেন ছবি প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুলি সম্প্রদায়ের ১৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো আলোকচিত্র প্রশিক্ষণ। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের নিজেদের মোবাইল ফোনে তোলা ছবি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে প্রায় ২০০ ছবি প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন পেশার শ্রমিক এবং যাত্রীদের প্রতিদিনের জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে সমাপনী দিনে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। পরিদর্শনে সবার সাথে মতবিনিময় করেন এবং তাদের ভাবনাগুলো শোনেন তিনি।

কুলি শ্রমিকদের ফোনে তোলা ছবি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে ভিন্নধর্মী এ প্রশিক্ষণ সম্পর্কে এর আগে মহাপরিচালক বলেন, শৈল্পিক ভাষা প্রকাশের জন্য যে অস্ত্রের ব্যবহার জানা প্রয়োজন, তারা তার ব্যবহার শিখেছেন। আমরা কেবল ‘শিক্ষিত’, ‘মধ্যবিত্ত’দের এই দৃষ্টিতে দেখে এসেছি। তথাকথিত ‘নিম্নস্তরের’ যারা তাদের মাধ্যমেও আমরা শৈল্পিক বিপ্লব ঘটাতে পারি। তারা কীভাবে তাদের জীবনকে দেখতে চায় সেটা আমরা এই প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে দেখতে পেয়েছি।

চিত্রশিল্প প্রদর্শনীতে কুলি শ্রমিকদের ছবি দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ শুরু হয় গত ২২ ডিসেম্বর।

শিল্পকলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী কার্যক্রমে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে আলোকচিত্র প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ সকল মানুষের অংশগ্রহণে সংগৃহীত আলোকচিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর আয়োজন করা হবে।

শ্রমজীবী মানুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়েও এই আয়োজনকে জেলা পর্যায়ে বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির।

Tags: আলোকচিত্রলিড বিনোদনশিল্পকলা
Previous Post

বাংলাদেশ টেলিভিশন পা রাখলো ৬১ বছরে

Next Post

ভাইরাল জ্যোতিষী চরিত্রে মোশাররফ যেমন

Next Post
জ্যোতিষী মোশাররফের হাতে জ্যোতিষীর যন্ত্র, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইরাল জ্যোতিষী চরিত্রে মোশাররফ যেমন

পঞ্চগড়ে ক্রীড়া উপদেষ্টার নেতৃত্বে মাঠ পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে মিনি স্টেডিয়ামের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT