চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
কাজাখস্তানে উড়োজাহাজ দুর্ঘটনায় উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানের আকতাউ শহরে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ২৮ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১১ বছর বয়সী এক মেয়ে এবং ১৬ বছরের এক কিশোর।

৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিগামী উড়োজাহাজটি আকস্মিকভাবে গন্তব্য পরিবর্তন করে আকতাউ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়। উড়োজাহাজটি আকতাউ বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্লেনটি পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেলে একটি ইঞ্জিন ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পাইলটরা উচ্চতা ও গতি পুনরুদ্ধারের চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়।

ঘটনার পরপরই কাজাখস্তানের জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, আহতদের মধ্যে অনেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন। উদ্ধার হওয়া একজন বৃদ্ধকে মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থায় হাঁটতে দেখা যায়।

কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের এবং ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার সফর সংক্ষিপ্ত করেন। ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Tags: আজারবাইজানউড়োজাহাজকাজাখস্তান
Previous Post

এবার ইতালিতে নিষেধাজ্ঞার মুখে চ্যাটজিপিটি

Next Post

এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হননি: আসিফ মাহমুদ

Next Post
আসিফ মাহমুদ নির্বাচনের জন্য দ্রুত ভোটের দাবি জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হননি: আসিফ মাহমুদ

আসামি পুলিশের সঙ্গে আদালতে আসছেন, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে জাহাজে হ*ত্যা*কা*ণ্ডের ঘটনায় জাহাজের লস্করকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT