চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস আই সুমনের কণ্ঠে আইয়ুব বাচ্চুর সুর করা গান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 25, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় গায়ক এস আই সুমন, আইয়ুব বাচ্চুর গানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২১ বছর পর আইয়ুব বাচ্চুর সুর করা একটি গান নিয়ে এলেন এসআই সুমন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে গানটি প্রকাশিত হয়েছে।

গানটির শিরোনাম ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। এর সংগীতায়োজন করেছেন পশ্চিমবাংলার রাজর্ষি মিত্তার। এই সিঙ্গেল ট্র্যাকটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক বলছেন সুমন।

গানটির ইতিহাস জানিয়ে সুমন বলেন, এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীতপরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। এরমধ্যে আবার আমি এনটিভিতে যোগ দিই। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪ এ এনটিভির প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে গেয়েছিলাম, কিন্তু গানটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়নি। এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছি।

এস আই সুমন একাধারে একজন গীটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীতপরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধীকারী সুত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ-এর নাতী। তার দাদীর আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্না।

এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫ টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শো গুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফর্ম করবেন বলে জানান। সামনে তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলে জানান।

Tags: আইয়ুব বাচ্চুগানলিড বিনোদনসংগীত
Previous Post

হোয়াটসঅ্যাপ-গুগল প্লে’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের

Next Post

নাবিক হত্যায় জড়িতদের খুঁজে বের করার দাবি

Next Post
নাবিকদের জন্য উদ্ধার অভিযান চালাচ্ছে জাহাজের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাবিক হত্যায় জড়িতদের খুঁজে বের করার দাবি

উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এত দ্রুত নির্বাচনের জন্য মানুষ শহীদ হননি: উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT