চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারা বোকা, যারা আমাকে ১৮ বছর বয়সে দলে নিয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সংবাদ সম্মেলনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের পরের দিন ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে নামবে অস্ট্রেলিয়া। অভিষেক হতে চলেছে ১৯ বর্ষী স্যাম কনস্টাসের। ২০১১ সালে ১৮ বছর বয়সে প্যাট কামিন্সের টেস্টে অভিষেকের পর কনস্টাসই অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে চলেছেন। তরুণ কনস্টাসকে অভয় দিতে গিয়ে স্মৃতিচারণা করেছেন অজি অধিনায়ক কামিন্স।

১৩ বছর আগে জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হওয়া কামিন্স বলেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা। এই ভেবে অবাক হচ্ছিলাম যে কেন এবং কীভাবে এত দ্রুত আমি এখানে চলে এলাম। খুব রোমাঞ্চিত ছিলাম।’

‘আমি জানি, এ সপ্তাহে স্যামিরও (কনস্টাস) আমার মতোই লাগছে। ভাবতেই কেমন লাগে, যখন বাড়ির উঠানে খেলার কথা, তখন জাতীয় দলের হয়ে খেলতে নামছেন। তবে এটাকে একটা সাধারণ ম্যাচ ধরেই নামতে হবে। উপভোগ করতে হবে, আর এ নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না। ১৮ বছর বয়সে আমারও এমন লেগেছিল। তবে খেলা শুরু হতেই আপনি গেম মুডে চলে যাবেন, অন্য যেকোনো ম্যাচের মতোই মনে হবে।’

কনস্টাসকে পরামর্শ দিয়ে কিছুটা মজার ছলে কামিন্স বলেছেন, ‘ওই সময় আমি ভাবছিলাম- বয়স যেহেতু কম তাই আমার মনোযোগের ঘাটতি হতেই পারে। মনে মনে ভাবছিলাম, যদি ভালো না খেলি, তবে সেটি আমার দোষ নয়, দোষ নির্বাচকদের, কেন তারা আমাকে দলে নিলেন। তারা বোকা যারা ১৮ বর্ষী একজনকে দলে নিল।’

ম্যাচে ভালো কিছু করতে কনস্টাসকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন কামিন্স, ‘এত অল্প বয়সে বক্সিং ডেতে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, এরচেয়ে ভালো আর কী হতে পারত। তাই সময়টা উপভোগ করো।’

Tags: অস্ট্রেলিয়াকামিন্সবক্সিং ডেভারতলিড স্পোর্টসস্যাম কনস্টাস
Previous Post

জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি ইরফান গ্রেপ্তার

Next Post

রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের কর্মশালা

Next Post
রংপুর বিভাগে বৈষম্য নিরসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের কর্মশালা

মেহেরপুরে আমন ধান কাটা ও সরিষা আবাদ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে আমন ধান কেটে মধ্যবর্তী সময়ে আবাদ হচ্ছে সরিষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT