চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক জল গড়িয়ে হাইব্রিড মডেলেই গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানে যাবে না ভারত। যেজন্য আয়োজনে বেগ পেতে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। জটিলতা কাটায় আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের ম্যাচের তারিখ জানায় আইসিসি। নতুন বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে ৮ দলের টুর্নামেন্টের। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সব ম্যাচই দিবারাত্রির।

উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় আরব আমিরাতে সফর করবে পাকিস্তান। পরে দেশে ফিরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে।

২০ ফেব্রুয়ারি আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ। টিম টাইগার্স আরব আমিরাতে ম্যাচ খেলে পাকিস্তানে যাবে। ২৪ ডিসেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। রাওয়ালপিন্ডিতে কিউইদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তানের।

দুই সেমিফাইনালের প্রথমটি গড়াবে ৪ মার্চ। দ্বিতীয়টি ৫ মার্চ। প্রথম সেমির জন্য রিজার্ভ ডে না রাখা হলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়েছে। ৯ মার্চ ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। ফাইনালের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারত সেমিতে গেলে তাদের জন্য প্রথম সেমি নির্ধারিত রাখা হয়েছে। ম্যাচ গড়াবে দুবাইতে। ফাইনালের ভেন্যু লাহোর। ভারত ফাইনালে খেললে ম্যাচটি পাকিস্তান থেকে সরে গড়াবে দুবাইতে।

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
গ্রুপ-এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ-বি: অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

ম্যাচ ডে
১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড (করাচি)
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত (দুবাই)
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান-সাউথ আফ্রিকা (করাচি)
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (লাহোর)
২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান-ভারত (দুবাই)
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (লাহোর)
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান-ইংল্যান্ড (লাহোর)
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান-অস্ট্রেলিয়া (লাহোর)
১ মার্চ: সাউথ আফ্রিকা-ইংল্যান্ড (করাচি)
২ মার্চ: নিউজিল্যান্ড-ভারত (দুবাই)

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল (দুবাই)
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর)
৯ মার্চ: ফাইনাল (লাহোর, ভারত ফাইনালে খেললে দুবাই)

Tags: আইসিসিআরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Next Post

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান

Next Post
বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ সহায়তা লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT