চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধা সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
3:31 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধী সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা প্রয়োজন, সে সংস্কার এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলেই আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করবো। তবে, নির্বাচনের ব্যাপারে যে অধৈর্য হয়ে ওঠা চলছে, তা সরকারের সংস্কার কার্যক্রমকে কিছুটা ব্যাহত করছে। এতে একরকম সংস্কারে বাধার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, যেন তারা সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে প্রতিটি সংস্কার কমিশনকে সহযোগিতা করে। তাদের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং, এখানে কাউকে বাদ দেওয়া হবে না, সবাইকে সাথে নিয়েই সংস্কার করা হচ্ছে। এতে জনগণের গণঅভ্যুত্থানের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নই, আমি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনৈতিক সিদ্ধান্ত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কী করছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাদের সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন দেয়া হয়েছে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাস ধরে কাজ করছে এবং শীঘ্রই তাদের রিপোর্ট প্রকাশ করা হবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং সংস্কার কাজ বাস্তবায়নের পর আমরা নির্বাচনে যাবো।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম সেবা), উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. আবুল হোসেন, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খানসামা উপজেলার পাকের হাটে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি দুই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সফর করবেন।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসংস্কার
Previous Post

সূর্যের ‘সবচেয়ে’ কাছে যাওয়ার চেষ্টা করছে নাসার মহাকাশযান

Next Post

ঢাকাস্থ দশমিনা জাতীয়তাবাদী যুব ফোরামের কমিটি গঠন

Next Post
দশমিনা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ দশমিনা জাতীয়তাবাদী যুব ফোরামের কমিটি গঠন

চাকরির জন্য মুসল্লিরা কাকরাইল মসজিদে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT