চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় কাটা, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার হবে: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
in পরিবেশ
A A
পরিবেশ উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবে।

আজ রোববার সচিবালয়ে “চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধ” বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পাহাড় কাটা বন্ধে পাহাড়ে সাইনবোর্ড লাগানো হবে এবং টহল বাড়ানো হবে। পাহাড় মালিকদের চিঠি দিয়ে পাহাড় না কাটতে সতর্ক করা হবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, পলিথিন উৎপাদনকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। প্যাকেজিং পণ্যে বারকোড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। বাজার ও সুপারশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন ভর্তি ট্রাক আটকানোর ওপর জোর দেন তিনি।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন।

সভায় চট্টগ্রাম বিভাগের সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অনলাইনে অংশ নেন। তারা নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Tags: নিষিদ্ধ পলিথিনপরিবেশ উপদেষ্টাপাহাড় কাটাবায়ুদূষণযৌথ অভিযানসৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

গণঅভ্যুত্থানের পর এ ধরনের কনসার্টের প্রয়োজন ছিল: তথ্য উপদেষ্টা

Next Post

পুলিশ ভেরিফিকেশনে যে তথ্যগুলো যাচাই হয়

Next Post
নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যুবকদের ছবি, যারা মোবাইল ও নোটবুক ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ ভেরিফিকেশনে যে তথ্যগুলো যাচাই হয়

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন কার্যনিবাহী কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন কার্যনিবাহী কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT