চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাওয়ালির মধ্য দিয়ে শুরু ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 21, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
কাওয়ালি পরিবেশনা ইকোস অব রেভল্যুশন কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। শনিবার বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে শুরু হয় কনসার্ট।

এদিন দুপুরের আগে থেকেই শত শত দর্শক ভিড় করতে থাকেন আর্মি স্টেডিয়ামের আশপাশে। দুপুর ২টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মূল গেট। প্রবেশ করেন হাজারো দর্শক!

যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে আয়োজকেরা জানান।

সিলসিলার পর পরই মঞ্চে উঠেন জুলাই অভ্যুত্থানের আলোচিত দুই র‌্যাপার সেজান ও হান্নান। তারা ‘কথা ক’ এবং ‘আওয়াজ উডা’ গান দুটি দিয়ে ভীষণ আলোচিত হন। এমনকি ‘আওয়াজ উডা’র জন্য গ্রেপ্তারও হয়েছিলেন হান্নান।

কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও এই কনসার্টে গাইবে আর্টসেল, চিরকুট ও আফটারম্যাথ-এর মতো ব্যান্ড দলগুলো।

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।

এই চ্যারিটি কনসার্টের জন্য বিনা পারিশ্রমিকে গান করছেন রাহাত ফতেহ আলী। শুধু তাই নয়, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের জন্য ভেন্যু ভাড়াও নেয়নি আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি বিনামূল্যে উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।

Tags: আর্টসেলকনসার্টচিরকুটজুলাই আন্দোলনরাহাত ফতেহ আলী
Previous Post

ময়মনসিংহে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব

Next Post

চন্দনাইশের বিভিন্ন স্কুলে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি

Next Post
চন্দনাইশের বিভিন্ন স্কুলে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দনাইশের বিভিন্ন স্কুলে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি

শান্তিপূর্ণ সমাবেশে জামায়াত আমীরের ভাষণ, উপস্থিত নেতাকর্মীরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনারা শান্তিতে থাকুন, আমাদের ঘরেও উঁকি মারবেন না: ভারতকে জামায়াত আমীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT