চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: বলিউডের আলোচিত সব বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 21, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: বলিউডের আলোচিত সব বিয়ে নিয়ে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আরও একটা বছর। ২০২৪ এর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে চলছে চলতি বছরের হিসেব নিকেষ! ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য পুরো বছরটি ছিল বিভিন্ন চমকে ভরা। বিশেষ করে নানা পরিচিত মুখের বিয়ে নিয়ে এই বছরে চর্চা কম হয়নি। অনন্ত আম্বানি থেকে সোনাক্ষী সিনহা, শোভিতা ধুলিপালা, তাপসী পান্নু-সহ কোন কোন তারকা ২০২৪-এ বসলেন বিয়ের পিঁড়িতে বসলেন চলুন জেনে নেওয়া যাক।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
এই বছরের সবচেয়ে চর্চিত বিয়ে ছিল রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ে। তাদের বিয়ের জাঁকজমকে অবাক হয়েছিল সারা বিশ্বের বহু মানুষ। হলিউড থেকে বলিউড এমনকী আঞ্চলিক ভাষার ছবির বহু তারকা উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। পাশাপাশি তাদের বিয়েতে হাজির ছিলেন বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাণিজ্যজগতের মানুষেরা। চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ে হিন্দু রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তারা। তবে এর আগে দু’বার বসেছিল তাদের প্রাক-বিয়ের জাকজমক আসরও।

সোনাক্ষী সিনহা-জহির ইকবাল
তবে জাঁকজমকে অবাক করা অনন্ত-রাধিকার বিয়ের মতোই চমকে ভরা ছিল সোনাক্ষীর বিয়েও। চলতি বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। তাদের বাসভবনে প্রিয়জনের উপস্থিতিতে বিয়ে করেন তারা। তবে ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে সোনাক্ষীর বিরুদ্ধে লাভ-জিহাদের দাবি তুলেছিলেন দেশের একাংশ।

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
এবছর আরো এক তারকা জুটির বিয়ে চমক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। যা ছিল নাগা চৈতন্য সঙ্গে শোভিতা ধুলিপালের বিয়ে। সামান্থাকে ভুলে শোভিতার হাত ধরা নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছিল। গত ৪ ডিসেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে হায়দরাবাদের আইকনিক অন্নপূর্ণা স্টুডিওতে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
আর এক চর্চিত জুটি অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ যাদের বিয়ে নিয়ে বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তারাও এই বছর সাতপাকে বাঁধা পড়েন। সেপ্টেম্বরে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

কীর্তি সুরেশ- অ্যান্টনি টাটিল
কীর্তি সুরেশ এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী অ্যান্টনি টাটিলও ডিসেম্বরে গোয়াতে বিয়ে করেছিলেন। কীর্তি ইনস্টাগ্রামে তাঁর বিশেষ দিনের ছবিও ভাগ করে নিয়েছিলেন।

তাপসী পান্নু-ম্যাথিয়াস বোয়ে
এই বছরই সবার চোখের আড়ালে একপ্রকার চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছিলেম তাপসী পান্নু। তাপসী রাজস্থানের উদয়পুরে ২৩ মার্চ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। অনুরাগ কাশ্যপ, কনিকা ধিলোন এবং পাভেল গুলাটি মতো তারকারাও উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। তবে তাদের বিয়ের কোন ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি নায়িকা। সম্প্রতি নায়িকা জানান যে, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে ম্যাথিয়াসের সঙ্গে কোর্ট ম্যারেজ করেছেন।

Tags: অদিতি রাও হায়দারিঅনন্ত আম্বানিজহির ইকবালতাপসী পান্নুনাগা চৈতন্যফিরে দেখা ২০২৪বছর শেষেবছর শেষে ২০২৪রাধিকা মার্চেন্টলিড বিনোদনশোভিতা ধুলিপালাসালতামামি ২০২৪সিদ্ধার্থসোনাক্ষী সিনহা
Previous Post

ঢাকায় পরিকল্পনা নয়, জনগণের সাথে কথা বলে কাজ করবে সরকার: জ্বালানি উপদেষ্টা

Next Post

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্ক সংকেত

Next Post
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৈকত ও সমুদ্রের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্ক সংকেত

জনপ্রিয় ব্যক্তিত্বের জানাজায় উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT