চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর আগের নিখোঁজ উড়োজাহাজের খোঁজ আবারও শুরু করছে মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর আগে নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজের অনুসন্ধান আবার শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক বলেন, মন্ত্রিসভা উড়োজাহাজটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ‘ওশেন ইনফিনিটি’-এর সঙ্গে নীতিগতভাবে সাত কোটি ডলারের চুক্তি অনুমোদন করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এর আগে, ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীসহ এমএইচ-৩৭০ ফ্লাইট নিখোঁজ হয়ে যায়।

স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা যায়, উড়োজাহাজটি সম্ভবত ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি কোথাও বিধ্বস্ত হয়েছে। কিন্তু দুইবার বড় ধরনের উদ্যোগ নিয়ে উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চালানো হলেও উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি।

ঘটনাটি বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম রহস্যময় ঘটনা হয়ে আছে।

‘নো ফাইন্ড নো ফি’(ফল না পেলে ফি নেই) শর্তের ভিত্তিতে চুক্তিটি অনুমোদন করেছে মালয়েশিয়া সরকার। অর্থাৎ চুক্তি অনুযায়ী, উড়োজাহাজটির খোঁজ পেলেই কেবল ওশেন ইনফিনিটি কোম্পানিকে অর্থ দেবে মালয়েশিয়া। এর আগে একই শর্তের আওতায় ২০১৮ সালে ওশেন ইনফিনিটি তিন মাস উড়োজাহাজের খোঁজ করেছিল।

উড়োজাহাজটির খোঁজে মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে পানির নিচে অনুসন্ধান চালানো হয়েছিল।

ইনমারসাট স্যাটেলাইট ও উড়োজাহাজটির মধ্যে হওয়া স্বয়ংক্রিয় সংযোগের তথ্যের ওপর নির্ভর করে অনুসন্ধানটি শুরু করা হয়। এ অনুসন্ধানে ১৪ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করা হয়। কিন্তু দুই বছর অনুসন্ধানের পরও উড়োজাহাজটির কোনো চিহ্নের খোঁজ না পেয়ে ২০১৭ সালের জানুয়ারিতে অভিযান বন্ধ করা হয়।

এরপরই ২০১৮ সালে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের অনুসন্ধান সংস্থা ঔশন ইনফিনিটির ‘ফল না পেলে ফি নেই’ ভিত্তিতে তিন মাসের অনুসন্ধান প্রস্তাব গ্রহণ করে। কিন্তু তাতেও ফল মেলেনি। ফলে ২০১৮ সালের মে-মাসে খোঁজাখুঁজি বন্ধ করা হয়।

এবার মালয়েশিয়া সরকার ফের ওশান ইনফিনিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী বলেছেন, চুক্তির নির্দিষ্ট শর্ত নিয়ে আলোচনা এখনও চলছে এবং আগামী বছরের প্রথম দিকে চুক্তিটি চূড়ান্ত হবে। নতুন অনুসন্ধান অভিযানে দক্ষিণ ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে এমএইচ-৩৭০ ফ্লাইটের খোঁজ চলবে।

Previous Post

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে ভারতের ‘কড়া প্রতিবাদ’

Next Post

স্টাম্পে লাথি মেরে জরিমানার মুখে ক্লাসেন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টাম্পে লাথি মেরে জরিমানার মুখে ক্লাসেন

জনপ্রিয় ব্যক্তির সাথে আলোচনা করছে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৮ পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT