চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে সবজির দাম কমলেও, কমছে না চালের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সবজির বাজারে বিক্রেতারা বিভিন্ন সবজি বিক্রি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমছে না, বরং গত সপ্তাহের চেয়ে বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে উল্লেখযোগ্য ভাবে কমেছে পেঁয়াজের দাম সাথে কমছে ডিম এবং আলুর দামও। শীতকালীন সব সবজির দামও কমেছে।

সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমোটোসহ বিভিন্ন শাক-সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি মানভেদে ৯০ থেকে ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা। আদা-রসুন-ডাল-আলুর দামও কমেছে।

এসব বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে ডিমের দাম স্থিতিশীল, ডজন ১৪০ টাকা। চালের মৌসুমেও দাম না কমায় বিস্ময় খুচরা বিক্রেতাদের, হতাশ ক্রেতারা। বাজারে ব্রয়লার মুরগির কেজি ২১০ থেকে ২২০ টাকা। আর সোনালী মুরগি ৩৪০ টাকা কেজি।

দাম বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের।

Tags: দাম কমবাজারশীতকালীন সবজি
Previous Post

নতুন অধ্যায়ে সবাইকে পাশে চান মেহজাবীন

Next Post

এবার কলকাতার ছবিতে অলির গান

Next Post
অলির গান কলকাতার ছবিতে, বাংলার সাংস্কৃতিক পরিবেশের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কলকাতার ছবিতে অলির গান

ট্রাম্প ও মাস্কের ছবি, দুইজনের মুখের ছবি, রাজনৈতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT