চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি জানাল চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত সমঝোতার পর আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে। হাইব্রিড মডেল নিয়ে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান দুইপক্ষই। বৃহস্পতিবার আইসিসি বোর্ড হাইব্রিড মডেলের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে, আইসিসির ২০২৪-২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। তাছাড়া ভারতে হতে চলা আগামী আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা খেলবে দুদল।

এই চুক্তিটি ২০২৫ ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) এই তিনটি টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

চুক্তিটি পরবর্তী আসরের চক্রেও বহাল থাকতে পারে। ২০২৮ সালের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা আয়োজনের সত্ত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুটি টুর্নামেন্ট আয়োজক বোর্ড প্রস্তাব করবে এবং আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

খুব শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করা হবে। এ আসরে অংশগ্রহণ করতে যাওয়া আট দল হল-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং স্বাগতিক পাকিস্তান।

Tags: আইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

রংপুরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা

Next Post

একই দিনে দুই বোনের অভিষেক!

Next Post
দুই বোনের অভিষেকের সময়ের ছবি, হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে দুই বোনের অভিষেক!

ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের দুর্নী‌তির খোঁজে দুদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT