চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতদের জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, আটক ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিন জন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতির কথা বলা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে একে একে ডাকাত দলের সদস্যরা বেড়িয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা চিরকূটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ডাকাত সদস্যেরই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতর থেকে তিনজন ডাকাতকে আটক হয়েছে।

এরআগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের কেরাণীগঞ্জ শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে।

সেসময় পুলিশ জানায়,অস্ত্রের মুখে ব্যাংকের সদস্যদের জিম্মি করেছে ডাকাতদল। প্রায় ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ১৫ জনের মতো গ্রাহক ব্যাংকে জিম্মি রয়েছেন। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

Tags: আটককেরাণীগঞ্জরূপালী ব্যাংক
Previous Post

দিনাজপুরে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

জুলাই অভ্যুত্থান: চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী

Next Post
বাংলাদেশ সেনাবাহিনী লোগো, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থান: চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT