চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৬ দল নিয়ে নতুন নামে আসতে চাচ্ছে ‘সুপার লিগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল কর্মকর্তা ইউরোপিয়ান সুপার লিগের পৃষ্ঠপোষকতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব ‘সুপার লিগ’ আয়োজনের ঘোষণা দেয়। যদিও পরে উয়েফা ও সমর্থকদের বিরোধিতায় থেমে যায় টুর্নামেন্টের আয়োজন। উয়েফা হুমকি দেয়, এই প্রতিযোগিতা অংশ নেয়া ক্লাবগুলো নিষিদ্ধ হবে এবং খেলোয়াড়রা খেলতে পারবেন না বিশ্বকাপের মত প্রতিযোগিতায়। পরে ৪৮ ঘণ্টার মধ্যেই নাম সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ৯টি ক্লাব। তবে সরে আসেনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার নাম পাল্টে ৯৬টি দল নিয়ে ‘ইউনিফাই লিগ’ করার প্রস্তাব দিয়েছে তারা।

সুপার লিগের পরিকল্পনা করা প্রতিনিধিরা ফিফা ও উয়েফার কাছে প্রতিযোগিতাটির ‘অফিশিয়াল স্বীকৃতি’র আবেদন জানিয়েছেন। ইউরোপের শীর্ষ আদালতের রায় অনুযায়ী ‘সুপার লিগ’ নাম পাল্টে ‘ইউনিফাই লিগ’ করার কথা জানিয়েছেন তারা।

মাদ্রিদের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এ২২’ ফিফা ও উয়েফার কাছে এ প্রস্তাব পাঠিয়েছে। তার আগে বিভিন্ন লিগ, ক্লাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বার্ষিক ঘরোয়া খেলায় পারফরম্যান্সের ভিত্তিতে এ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা নির্ধারণের শর্তাবলিও পুনর্বিবেচনা করা হয়েছে। মঙ্গলবার বিবৃতিতে ‘এ২২’ জানিয়েছে বিষয়টি।

প্রতিষ্ঠানটি প্রস্তাব দিয়েছে, ৯৬টি দল চারটি লিগে ভাগ হয়ে লড়বে। সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলবে প্রতিযোগাটি। কোয়ার্টার ফাইনাল থেকে থাকবে নকআউট পর্ব। টুর্নামেন্টের ম্যাচগুলো একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে সম্প্রচার করা হবে।

গত বছর সুপার লিগ প্রসঙ্গে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) রায়ে বলা হয়েছিল, ‘বড় ক্লাবগুলোকে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন একটি লিগের যাত্রাকে রুদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আইন ভেঙেছে উয়েফা।

ইসিজের রায়কে সামনে টেনে বিবৃতিতে এ২২ বলেছে, গত বছর ইসিজে’র রায়ের অর্থ হলো, কোনো প্রতিযোগিতা, যেখানে খেলাটা অন্তর্ভুক্তিমূলক ও মেধাতান্ত্রিক এবং যেটা পুরো ম্যাচসূচির তালিকা মেনে চলে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে।’

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এ২২’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নড রাইকার্ট বলেছেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বেশ কিছু চ্যালেঞ্জ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সমর্থকদের সাবস্ক্রিপশন খরচ, খেলোয়াড়দের ব্যস্ত সূচি, মেয়েদের ফুটবলে অপর্যাপ্ত অর্থ বিনিয়োগ এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার ফরম্যাট ও পরিচালনা নিয়ে অসন্তোষ। এসব চ্যালেঞ্জকে সরাসরি মোকাবেলা করার বিষয়টি চিন্তা করেই প্রস্তাবটি করা হয়েছে।’

Tags: উয়েফাফিফালিড স্পোর্টসসুপার লিগ
Previous Post

হজ নিবন্ধনের সময় বাড়লো আরও ৮ দিন

Next Post

‘ফিফা দ্য বেস্ট’ ভিনিসিয়াস, সেরা গোলরক্ষক মার্টিনেজ-কোচ আনচেলত্তি

Next Post
ফিফা দ্য বেস্ট পুরস্কারপ্রাপ্ত ফুটবল তারকার ছবি, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফিফা দ্য বেস্ট' ভিনিসিয়াস, সেরা গোলরক্ষক মার্টিনেজ-কোচ আনচেলত্তি

ক্রিকেট ম্যাচের উদ্বোধনী মুহূর্তে আম্পায়ার ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশে এক পরিবর্তন, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT