চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের সিনেমায় গাইলেন ‘কথা ক’র সেজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, তিনজন শিল্পী মঞ্চে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কথা ক’ গান দিয়ে দারুণ আলোচনায় চলে আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে গানটি। সেই সেজান এবার নাম লেখালেন সিনেমার গানে!

‘এই শহর স্বার্থপর’ গানটি বানানো হয়েছে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য। সেজান একা নন, আহমেদ হাসান সানি আছেন গানটিতে। এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্ন–মধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা। যেখানে বলা হয়েছে, ‘মানুষ ভাসিয়া যায়, দুঃখের দিন/ এ শহর বর্বর, আর ক্ষমাহীন’।

‘প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহে আসছে ২০ ডিসেম্বর। সিনেমাটির ‘এই শহর স্বার্থপর’ গানটির কথা লিখেছেন এ কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সংগীত করেছেন সেজান। ১৭ ডিসেম্বর বেলা দেড়টায় প্রকাশ পায় গানটির টিজার। এতে সানিকে তার স্বভাবসুলভ ঢংয়ে শুনতে পাওয়া গেছে আর সেজানের কণ্ঠে ছিল র‍্যাপ অংশ। পুরো গানটি প্রকাশ পাবে রাত ৮টা ৩০ মিনিটে চরকির ফেসবুক পেজ ও ইউটিউবে।

এই শহরে যে সাম্য নেই, সেটাই এ গান লেখার মূল ভিত্তি, গানটির প্রতি লাইনেই তাই প্রতিবাদ, রাগ–ক্ষোভ রয়েছে বলে জানান সানি। গীতিকার, কণ্ঠশিল্পী সানি বলেন, ‘এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর এ গায়কীতে সেই ঢংটা রাখার চেষ্টা করা হয়েছে।’

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমলো হয় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি, নিয়মের বিরুদ্ধে। বিশৃঙ্খল এই শহরে সমস্যাগুলো যেন তার জন্যই অপেক্ষা করছিল। এই শহর–এই শহরের মানুষ বিত্তশালীদের এমন সমস্যার সম্মুখীন করায় না।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। বড় পর্দায় নিজের প্রথম সিনেমাতেই প্রশ্ন তুলতে চেয়েছেন তিনি। নির্মাতা বলতে চেয়েছেন, মানুষের অস্তিত্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়না-তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।

Tags: আহমেদ সানীকথা কগানমেহজাবীনলিড বিনোদনসংগীতসিনেমার গান
Previous Post

শহীদদের শ্রদ্ধা না জানানোয় ‘কক্সবাজার সিটি কলেজ’র বিরুদ্ধে অভিযোগ 

Next Post

যে কনসার্টের দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

Next Post
Bengali musicians and singers performing at Echoes of Revolution concert. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কনসার্টের দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

দেশি স্বাদের ভিম লিক্যুইড, বাংলার ঐতিহ্যবাহী খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিম লিক্যুইড ১ নিমিষে দেশি স্বাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT