চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে চোখে আঘাত, কেমন আছেন অক্ষয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
অক্ষয় কুমার শুটিং সেটে দেখা যাচ্ছে, sunglasses পরা, casual পোশাক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, যার পরেই আসতে চলেছে বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজির ছবি ‘হাউসফুল ৫’। আপাতত সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। তবে সেই সিনেমার শুটিং করতে গিয়েই এবার দুর্ঘটনার শিকার হলেন খিলাড়ি!

দুর্ঘটনার জেরে চোখের আঘাত লেগেছে অভিনেতার। ‘হাউসফুল ৫’ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়, কিছু একটা উড়ে এসে পড়ে তার চোখে। তড়িঘড়ি চিকিৎসককে ডেকে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। অক্ষয়ের চোখে ব্যান্ডেজ করে দেন চিকিৎসক। নায়ককে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে এখন। তবে এত কিছুর পরেও শুটিং বন্ধ রাখতে চান না অক্ষয়।

সিনেমার একেবারে শেষ পর্যায়ে এসে কিছু শুটিং বাকি তাই কাজ ফেলে না রেখে দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন অক্ষয়। সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে অক্ষয়কে শারীরিক সুস্থতার কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে বলেন, ‘এই তো আপনাকে দেখতে পাচ্ছি।’ অক্ষয়ের কথা শুনে বোঝাই যাচ্ছে, তিনি অনেকটাই ভালো আছেন।

তরুণ মানসুখানি পরিচালিত এই সিনেমাটি ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে সিনেমা হলে। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পটেকার, চাঙ্কি পান্ডে সহ আরও অনেকে।- ইন্ডিয়া টুডে

Tags: ‘হাউসফুল ৫’অক্ষয় কুমারঅভিষেক বচ্চনচাঙ্কি পান্ডেজনি লিভারজ্যাকলিন ফার্নান্দেজজ্যাকি শ্রফনার্গিস ফাকরিফারদিন খানরিতেশ দেশমুখসঞ্জয় দত্ত
Previous Post

পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুলল

Next Post

অন্তর্বর্তী সরকারের ঘোষণা মতো সময়ে নির্বাচনে প্রস্তুত ইসি: সিইসি

Next Post
সিইসি নির্বাচন প্রস্তুতির বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ঘোষণা মতো সময়ে নির্বাচনে প্রস্তুত ইসি: সিইসি

অভিনেতা আল্লু শুভাকাঙ্ক্ষা প্রকাশ করছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাগ্রস্ত সেই কিশোরের চিকিৎসার খরচ বহনে রাজি আল্লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT