চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 16, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিজয় দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনিসহ দিনব্যাপী নানান আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সোমবার ভোরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। দেশের সব জেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথেই সাগরপাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি এবং সশস্ত্র অভিবাদন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, সিটি মেয়র ও জেলা প্রশাসক। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রংপুরে দিনে শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পণ করে, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর। এছাড়ও শ্রদ্ধা জানিয়েছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠন।

কুমিল্লায় ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান বিজয় দিবসের কর্মসূচি। এরপরই শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তর।

রাজশাহীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসে কর্মসূচি শুরু হয়। পরে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ময়মনসিংহে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গাজীপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

সিরাজগঞ্জের বিজয় সৌধে তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সুচনা করে, জেলা প্রশাসক। পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পটুয়াখালীতে সর্বস্তরের মানুষের ঢল নামে। পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছঅড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটি সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বণির পর পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন। পরে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলাবাসীর পক্ষে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন পুষ্পস্তবক অর্পন করেন।

পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

যশোরে বিজয় স্তম্ভে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সগঠন।

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

সাভারের আশুলিয়ায় বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে বিএনপি।

এছাড়াও টাঙ্গাইল, মেহরেপুর, কুড়িগ্রাম, জামালপুর, নাটোর, নেত্রকোণা, নীলফামারী, খাগড়াছড়ি, কুষ্টিয়া, নওগাঁ, ঠাকুরগাঁও, ভোলা, দিনাজপুর, ল²ীপুর, নরসিংদীতে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

Tags: বিজয় দিবস
Previous Post

কমিশনের প্রতিবেদনে গুম-হত্যার ভয়াবহ বর্ণনা!

Next Post

তদবির আসলে কপাল খারাপ আছে: বিমান বাহিনী প্রধান

Next Post
বিমান বাহিনী প্রধানের পোর্ট্রেট, বাংলাদেশ বিমান বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

তদবির আসলে কপাল খারাপ আছে: বিমান বাহিনী প্রধান

পরিত্যক্ত তেলের ট্যাংকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংকে মিললো শিশুর মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT