চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে চ্যানেল আইয়ের সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 16, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই। প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই চত্বর সেজে উঠে লাল-সবুজ রঙে। এবারও রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের চেতনা চত্বর সেজেছে লাল আর সবুজে।

বুকে লাল সবুজকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই আয়োজন করে স্মরণে বরণে বিজয় দিবস অনুষ্ঠানের। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন ওড়ে আকাশে।

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান, চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ
অণিমা রায় এবং তার সংগঠন সুর বিহারের শিল্পীরা দেশের গান করেন- দুর্গমগীরি কান্তার মরু… বীর মুক্তিযোদ্ধা শিল্পী লীনু বিল্লাহ সহ তরুণ প্রজন্মের শিল্পী তিন্নী, এবং বাপ্পীর পরিবেশনায় মেতে ওঠে বিজয় অনুষ্ঠান।

দেশের বিভিন্ন প্রান্তের দশজন বীর মুক্তিযোদ্ধাকে ৫০ হাজার টাকা করে সম্মানী ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এই তালিকায় নাম রয়েছে মোহাম্মদ শরিফ জিন্নাহ, বাবুল মগ, মো: সফিউদ্দিন হাওলাদার, মো: রেজাউল করিম ভূঁইয়া, মো: আলি দর্জি, মো: সেকেন্দার আলী, মোহাম্মদ আবদুর রশীদ, আসাদ উল্লাহ, সামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ লেয়াকত আলী চৌধুরী।


উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু তার বক্তব্যে বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের ফসল আমাদের বিজয়। দেশের বিভিন্ন প্রান্তে এখনো অনেক মুক্তিযোদ্ধা অসহায়ভাবে জীবন যাপন করছেন, তাদেরকে খুঁজে বের করে সহযোগিতা করার প্রয়োজন বোধ করি।

আরও বক্তব্য রাখেন, ইমপ্রেস লি. চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুনুর রশীদ।

অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুজ্জামান এবং আবদুল মান্নান তাদের তুলি আঁচড়ে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন। আবৃত্তি করেন শিমুল পারভীন এবং আহসানউল্লাহ তমাল। অনুষ্ঠানের সমাপ্তি হয় ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের মাধ্যমে।

Tags: চ্যানেল আইবিজয় দিবসবীর মুক্তিযোদ্ধালিড বিনোদন
Previous Post

ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংকে মিললো শিশুর মরদেহ

Next Post

বিএনপি মহাসচিব এখন অনেকটাই সুস্থ: এ জেড এম জাহিদ

Next Post
বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি সংবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব এখন অনেকটাই সুস্থ: এ জেড এম জাহিদ

বিজয় দিবসের র‌্যালিতে অংশগ্রহণকারী মানুষদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে বিজয় র‌্যালি করে যে হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT