চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

এস কে রাসেল by এস কে রাসেল
12:33 অপরাহ্ন 16, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- অটোরিকশার চালক শাহিন, আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি পাশ্ববর্তী নরসিংদী জেলার পিরিজকান্দি। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অটোরিকশাও যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশা ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক দুজন পলিয়ে গেছে।

নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Tags: ঢাকা-সিলেট মহাসড়ক
Previous Post

বিজয়ের দিনে এশিয়া কাপে জিতেছে মেয়েরাও

Next Post

বিজয় দিবস নিয়ে মোদির মন্তব্য স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি: হাসনাত

Next Post
প্রধানমন্ত্রী মোদি ভাবছেন বা চিন্তাভাবনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবস নিয়ে মোদির মন্তব্য স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি: হাসনাত

নেতৃত্বশীল ব্যক্তিরা গুম-হত্যার প্রতিবেদন পড়ছেন, ছবি কালো-সাদা রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিশনের প্রতিবেদনে গুম-হত্যার ভয়াবহ বর্ণনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT