চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
জাকির হুসেন তবলাবাদক, বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, জীবনের শেষ পর্যায়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হুসেন।  যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চলছে তার চিকিৎসা। 

এরইমধ্যে রবিবার সন্ধ্যায় ভারতীয় প্রথমসারির প্রায় সব সংবাদমাধ্যমে কিংবদন্তী এই সংগীতজ্ঞের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তার কিছুক্ষণ পরই জাকির হুসেনের পরিবারের তরফে জানানো হয় সত্যি খবর।

জাকির হুসেনের পরিবার একটি বিবৃতিতে জানায়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র ওস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।

ওস্তাদ জাকির হুসেনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘ দিন ধরেই রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকির হুসেনের। তার পিতা ওস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।

২০২৪ সালে জ়াকিরের হাত ধরেই ভারত অর্জন করে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

জাকির তবলায় সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের সাথে।

Tags: আমেরিকাজাকির হোসেনতবলালিড বিনোদন
Previous Post

বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা বলয়

Next Post

ক্যারিবীয় দ্বীপে প্রথম টি-টুয়েন্টিতে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা ক্যারিবীয় দ্বীপে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় দ্বীপে প্রথম টি-টুয়েন্টিতে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

শিশুরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে আনন্দ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরবের ১৬ ডিসেম্বর: স্বাধীন বাংলাদেশের উত্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT