চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীর-মতিউর পরিবারের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
দুদকের মামলার জন্য প্রস্তুত বেনজীর ও মতিউর পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক ৬ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক পৃথক মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ৮৫ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও ২ মেয়ে এবং  জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় দশ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ অর্জনের কথা বলা হয়েছে মামলায়।

বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে গত মার্চের শেষে দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। ওই প্রতিবেদনে উঠে আসা অভিযোগ অনুসন্ধানের জন্য ৪ এপ্রিল দুদকে আবেদন করেন এক আইনজীবী।

এই দুই ঘটনার পর গত ১৮ এপ্রিল দুদকের সভায় সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর জন্য একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে দুদক। কমিটির সদস্যরা হলেন, দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন।

অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় না দেওয়ার কথা জানায় দুদক। সংস্থাটি বলছে, একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না।

ওই সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘বিভিন্ন তথ্য নিয়ে তা পর্যালোচনা করে যা ব্যবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে মামলা করার প্রস্তাব করা হবে। না হলে তারা (তদন্ত কমিটি) ফাইনাল রিপোর্ট দেবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন গ্রহণ করে তাহলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।’

এদিকে, গত কোরবানির ঈদের আগে কোরবানির জন্য রাজধানীর সাদেক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। তবে, শুরুতে মতিউর রহমান ইফাতকে ছেলে হিসেবে পরিচয় দেননি। পরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।

এই ঘটনার পর তাকে এনবিআরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া মতিউর রহমানের বিভিন্ন জায়গায় থাকা সম্পদও জব্দ করে আদালত।

Previous Post

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ পাচুকা

Next Post

ক্যান্সার রোগীরা বিনামূল্যে পাবে রাশিয়ান ভ্যাকসিন

Next Post
একজন স্বাস্থ্যকর্মী রাশিয়ান ভ্যাকসিনের সিরিন্জ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার রোগীরা বিনামূল্যে পাবে রাশিয়ান ভ্যাকসিন

বাংলাদেশ বিজিবি লোগো, জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবিতে আয়নাঘরের দাবি অপপ্রচার: সদরদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT