চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে আরও জোরদার হচ্ছে গ্রেপ্তার অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
আঙুলে হাতকড়া পরা ব্যক্তির হাতের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে সারাদেশে তাদের গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি। তার ভিত্তিতে সারাদেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়ত শিগগিরই দেখতে পাবেন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।’

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘গতকাল যে ছবি পেয়েছি, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে, এটি পুরনো ছবি অথবা সেখানে যে ‘ছাত্রলীগ’ লেখা ছিল তা এডিট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।’

এক প্রশ্নের জবাবে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, যতক্ষণ না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিষ্ক্রিয়) না হয়।’

Tags: আওয়ামী লীগআসিফ মাহমুদ সজীব ভূঁইয়াপল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা
Previous Post

রাষ্ট্র মেরামতে কতদিন লাগবে, তা জানার অধিকার মানুষের আছে: তারেক রহমান

Next Post

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে বেক্সিমকোর দায়-দেনা ৫০ হাজার ৫০০ কোটি 

Next Post
বেক্সিমকো লোগো, বাংলাদেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে বেক্সিমকোর দায়-দেনা ৫০ হাজার ৫০০ কোটি 

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT