চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিন্মি’ করতে যাচ্ছেন জয়া আহসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশি নারী ফ্যাশন ও সৌন্দর্য প্রদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়া আহসান, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। এখন তিনি দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন। গত কয়েক বছরে তাকে দেশীয় কাজে সেভাবে পাওয়া যায়নি বললেই চলে। সে অনুযায়ী ভারত এবং কলকাতার কাজ নিয়েই তুমুল ব্যস্ত এই অভিনেত্রী।

গেল মার্চে ঘোষণা এসেছিল আশফাক নিপুনের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া আহসান। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তার কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই।

চলতি সপ্তাহে তিনি এর শুটিং করতে যাচ্ছেন জানিয়ে জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যে শুরু হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’

‘জিম্মি’ সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়।

হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।

চলতি মাসের শুরুতে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জামদানিতে আলো ছড়িয়েছেন জয়া আহসান। নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Tags: আশফাক নিপুণওয়েব সিরিজজয়া আহসানলিড বিনোদন
Previous Post

শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রুল

Next Post

শেষ ওভারে ২৭ রান, তামিমের চট্টগ্রামকে হারাল বরিশাল

Next Post
তামিম ইকবাল ব্যাট হাতে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে ২৭ রান, তামিমের চট্টগ্রামকে হারাল বরিশাল

বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের জন্য সৌদি আরবের কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের কোরবানির মাংস দিচ্ছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT