চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা হারের বৃত্তে খুলনা, হারল তলানিতে থাকা সিলেটের কাছেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারকাবহুল খুলনা বিভাগ। এনামুল বিজয়, ইমরুল কায়েস, আজিজুল তামিম, নুরুল হাসান সোহানদের উপস্থিতির পরও চার ম্যাচের তিনটিতে হেরেছে খুলনা বিভাগ। সবশেষ টেবিলের তলানিতে থাকা সিলেটের কাছে হেরে বেহাল অবস্থা দলটির।

প্রথম ম্যাচে রাজশাহীর কাছে বৃষ্টি আইনে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরিশালের সাথে ১ রানের জয় পেয়েছিল নুরুল হাসান সোহানের দল। এরপর ঢাকা মেট্রোর কাছে ২ উইকেটের হারের পর টেবিলের তলানির দল সিলেটের কাছে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

সিলেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বিজয়-কায়েসরা। সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। জিয়াউর রহমান ও মো. মিঠুন থেকে আসে ২১ ও ২০ রান।

সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন জিশান আহমেদ ও খালেদ আহমেদ।

জবাব দিতে নেমে ওপেনার জিশান আলমের ৪৮ বলে ৭৩ রান এবং অপর ওপেনার তৌফিক খান তুষারের ২৪ রানের সুবাদে ১৮.৩ ওভারে ১৫০ রান তোলে সিলেট। ৬ উইকেটের বড় জয়ে আসরের প্রথম জয় নিশ্চিত হয় দলটির।

এ জয়ে টেবিলের ছয়ে উঠেছে সিলেট, তলানিতে নেমেছে খুলনা বিভাগ। দলটির তিন বোলার জায়েদ উল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাহিদুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Tags: এবাদতকায়েসখুলনাঢাকা মেট্রোবিজয়লিড স্পোর্টসসিলেটসোহান
Previous Post

হেনস্তার অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ শিক্ষকের বক্তব্য

Next Post

প্রশংসা কুড়াচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি ‘মালতী’র ট্রেলার

Next Post
মেহজাবীন চৌধুরী নতুন ছবির ট্রেলার দেখছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা কুড়াচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি 'মালতী'র ট্রেলার

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT