চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেনস্তার অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ শিক্ষকের বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in রাজনীতি, শিক্ষা
A A
ঢাকা কলেজের প্রবেশদ্বার, শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজের অধ্যাপক ও দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদকে ‘আটকে রেখে হেনস্তা’র অভিযোগে ছাত্রদলের একাধিক নেতাকে বহিষ্কার করা হলেও সেই শিক্ষক বলেছেন, কলেজে তাকে আটকে রাখা বা হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।

তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে আমার মিথ্যা বলার কোন সুযোগ নেই। সেদিন আমাকে হেনস্তার কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা আমার কাছে হলের সিট চেয়েছিল। আমি বলেছি, আমার সিট দেওয়ার ক্ষমতা নেই। এখন ডিপার্টমেন্ট থেকেই সিটের জন্য সুপারিশ দেওয়া হয়। সেই অনুযায়ী ছাত্রদের জন্য সিট বরাদ্দ করা হয়। এসব নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। আটকে রেখে হেনস্তার কোনো ঘটনা ঘটেনি।

অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আমাদের ছাত্র সাজ্জাদ হোসেন জেমিনের সাথে আমার পরিচয় আগে থেকেই রয়েছে। সে ভালো ছেলে। সে বা অন্য কেউ আমার সাথে কোন ধরনের বেয়াদবি বা হেনস্তা করেনি। আমাকে আটকে রেখে হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।

ঢাকা কলেজের চারজন শিক্ষক, শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ
শিক্ষককে হেনস্তার অভিযোগে পদ সাময়িক স্থগিত এবং বহিষ্কার হওয়া ছাত্রদলের ৪ নেতা

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ঢাকা কলেজের হলে শিক্ষার্থীদের সিট দেওয়ার বিষয় নিয়ে প্রভোস্ট ও শিক্ষক আনোয়ার মাহমুদকে ছাত্রদল নেতারা আটকে রেখে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন জেমিন এবং সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবুকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

এরপর একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের দুই সহ-সম্পাদকের পদ স্থগিত করা হয়। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, কলেজ ছাত্রলীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শিক্ষক হেনস্তার ভুয়া খবর ছড়ায়। সেই ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে শিক্ষক আনোয়ার মাহমুদ জানালেন, সেদিন তাকে আটকে রেখে হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।

Tags: ঢাকা কলেজশিক্ষক
Previous Post

গুমের নির্দেশদাতা কী শেখ হাসিনা?

Next Post

টানা হারের বৃত্তে খুলনা, হারল তলানিতে থাকা সিলেটের কাছেও

Next Post
খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা হারের বৃত্তে খুলনা, হারল তলানিতে থাকা সিলেটের কাছেও

মেহজাবীন চৌধুরী নতুন ছবির ট্রেলার দেখছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা কুড়াচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি 'মালতী'র ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT