চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ

গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 14, ডিসেম্বর 2024
in অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কমলাপুর এলাকা থেকে একটি পিকআপের পেছনে ধানের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম- মো. হানিফ মিয়া (৩০)। শুক্রবার কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে পাকা রাস্তার ওপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে টিমটি দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছালে তিনজন ব্যক্তিকে একটি পিকআপ গাড়িসহ অবস্থান করতে দেখতে পায়।

ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায় ও তখন হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় হানিফের দেখানো মতে পিকআপ গাড়িটির পিছনে ২০ বস্তা ধানের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৪০ কেজি এবং আনুমানিক মূল্য আট লাখ টাকা।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান এবং মাদক লুকানোর কাজে ব্যবহৃত ২৪ বস্তা (২০ মণ) ধানও জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত একজন ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত হানিফ এবং পলাতকরা জব্দকৃত গাঁজা গাড়িযোগে পরিবহন করে বেচা-কেনার জন্য ওই স্থানে অবস্থান করছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: গ্রেপ্তার ১
Previous Post

দ্বিতীয় দফা অভিশংসনের মুখে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

Next Post

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Next Post
শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আল্লু অর্জুনের সঙ্গে পুলিশ ও ভক্তরা, মুক্তির পর উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলে এক রাত, মুক্ত হয়ে যা বললেন আল্লু অর্জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT