চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক ফুটবলারের ২০ বছরের জেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
চীনের সাবেক ফুটবলারের জেল খাটা ছবি, দুর্নীতির অভিযোগে ২০ বছরের সাজা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগে বড় শাস্তি পেয়েছেন চীনের সাবেক ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ লি টাই। ঘুষ দেওয়া ও নেওয়ার অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

চীনের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লি। চলতি বছরের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলা তারকা ম্যাচ ফিক্সিং, ঘুষ নেওয়া এবং শীর্ষ পর্যায়ে কোচের চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন। এবার তার শাস্তি পেলেন।

লি এর শাস্তিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের ফল হিসেবে দেখা হচ্ছে। চলতি সপ্তাহে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকেও ঘুষের দায়ে কারাদণ্ড শাস্তি দেয়া হয়। পাশাপাশি বেশ কয়েকজন কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ৪৭ বর্ষী লি। ১ কোটি ৬০ লাখের বেশি ডলার ঘুষ নেয়ার অভিযোগে গত মার্চে দোষী সাব্যস্ত হন। ২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটেছে। ২০১৫ সালের আগস্ট থেকে এক বছর চায়না ফরচুন ক্লাবে সহকারী কোচ ছিলেন লি।

চলতি বছরের শুরুতে চীনের সরকারি গণমাধ্যমে লি’র দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেখানে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উচিত ছিল সঠিক পথ অনুসরণ করা। কিছু বিষয় সেই সময়ে ফুটবলে প্রচলিত ছিল।’ ২০০২ বিশ্বকাপে খেলা মিডফিল্ডার লি চীনের হয়ে খেলেছেন ৯২ ম্যাচ।

প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় এসে নব্বই দশকের শেষ দিকে ঘটা ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। দুর্নীতিবিরোধী প্রচারাভিযান শুরু করে জিনপিংয়ের সরকার। চলতি বছরের শুরুতে সিএফএ’র সাবেক প্রধান চেন হুয়ানকে এক কোটি ১০ লাখ ডলার ঘুষ নেওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুর্নীতির দায়ে ফুটবলের আরও বেশ কিছু শীর্ষ কর্মকর্তাকে আড়াই বছর থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়৷

এছাড়া গত সেপ্টেম্বরে ৩৮ জন খেলোয়াড় ও পাঁচ জন ক্লাব কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে সিএফএ। তদন্তে দেখা যায়, ১২০টি ম্যাচে ফিক্সিং করা হয়েছে, যেখানে জড়িত ছিল ৪১টি ক্লাব।

Tags: চীনফুটবললিলিড স্পোর্টসসিএফএ
Previous Post

ইসিবির টুর্নামেন্টে ‘বোলিংয়ে নিষিদ্ধ’ সাকিব

Next Post

আমি কাউকে ফলো করি না: কুসুম সিকদার

Next Post
কুসুম সিকদার 'শুরুতে দেখা যাচ্ছে' নাটকের প্রচারে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কাউকে ফলো করি না: কুসুম সিকদার

অল্লু অর্জুনের গ্রেপ্তার ও জামিনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লু অর্জুনের গ্রেপ্তার ও জামিন নিয়ে নাটকীয় মোড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT