ধান উঠানোর পর চলছে আলু রোপণের ধুম। এর মধ্যেই সার সংকটে পড়েছেন পঞ্চগড়ের চাষিরা। ডিলারদের কাছে মিলছে না প্রয়োজনীয় সার। বাজার থেকে প্রতি কেজি সার কিনতে হচ্ছে ৫ থেকে ৭ টাকা বেশি দরে। এছাড়াও জেলার চাহিদা অনুযায়ী মিলছে না সারের বরাদ্দ। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।








